1. [email protected] : Staff Reporter : Staff Reporter
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
সর্বশেষ খবরঃ
ইসি অনলাইনে নয়, ম্যানুয়ালি ইস্যু করবে সাংবাদিক কার্ড নির্বাচন কমিশন: সরকারি কর্মকর্তারা গণভোটে ‘হ্যাঁ’ বা ‘না’ প্রচারণা চালাতে পারবেন না দুদক অনুমোদন: প্রিমিয়ার ব্যাংকের ইকবাল ও সালাম মুর্শেদীসহ ১৭ জনের বিরুদ্ধে ১১টি মামলা নির্বাচনে নেই যারা, তাদেরকেই গণ্ডগোলের কথা বলছে: পররাষ্ট্র উপদেষ্টা ঢাকা–করাচি নন-স্টপ ফ্লাইট কাল থেকে শুরু ড. মুহাম্মদ ইউনূস না আসায় ৩৩২ নম্বর এআইকে পাঠালেন প্রধান উপদেষ্টা ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা স্থগিতের জন্য রিট দাখিল অ্যামনেস্টির মহাসচিবের খোলা চিঠি প্রধান উপদেষ্টার কাছে ঢাকা-করাচি সরাসরি ফ্লাইট শুরু হচ্ছে কাল থেকে যুক্তরাষ্ট্র নির্বাচনে কোনো পক্ষ নেবে না: রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনস

মোটরসাইকেলে এসে গুলি করে ব্যবসায়ীর মৃত্যু

  • আপডেটের সময় : বুধবার, ৮ অক্টোবর, ২০২৫

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার দক্ষিণ মাদার্শা ইউনিয়নের মদুনাঘাট বাজার সংলগ্ন পানি শোধনাগার গেটের সামনে দুর্বৃত্তদের হামলায় ব্যবসায়ী মোহাম্মদ আবদুল হাকিম (৫২) নিহত হয়েছেন। তিনি রাউজান উপজেলার বাগোয়ান ইউনিয়নের পাঁচখাইন গ্রামের বাসিন্দা এবং বিএনপি’র কেন্দ্রীয় নেতা গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারী ছিলেন। তবে তার কোনো আনুষ্ঠানিক দলীয় পদ ছিল না। তিনি একজন পেশায় ভেষজ পণ্য ব্যবসায়ী এবং গরুর খামারি ছিলেন। পাশাপাশি তিনি এক বছর ধরে কুততফুলী নদী থেকে বালু উত্তোলনের ব্যবসায়ও যুক্ত ছিলেন। ২০২৪ সালে আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি রাউজানের রাজনীতি সক্রিয় করেন।

সোমবার বিকেল সাঢ় পাঁচটার দিকে নিজ গ্রামের খামারবাড়ি থেকে গাড়িতে করে চট্টগ্রাম শহরের দিকে রওনা দেন হাকিম ও আরেকজন। তখন গাড়ির চালকের পাশে তিনি বসেছিলেন। বেলা সাড়ে পাঁচটার দিকে মদুনাঘাট এলাকার প্রবেশের মুখে একদল বন্দুকধারী মোটরসাইকেল আরোহী অস্ত্রধারীরা তাদের অনুসরণ করে ও পানি শোধনাগার গেটের সামনে গাড়িকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। গুলির ঘটনায় গাড়ির ভেতরে থাকা হাকিম ও অপর ব্যক্তি আহত হন। স্থানীয়দের সহযোগিতায় তাদের উদ্ধার করে নগরের এক বেসরকারি হাসপাতালে নেওয়া হলে, আবদুল হাকিমকে মৃত ঘোষণা করা হয়।

পরে জানা যায়, এ হামলা রাজনৈতিক বিরোধের জেরেই হতে পারে, কারণ চলতি মাসে চলমান সহিংসতায় রাউজানে অন্তত ১৩টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, যাদের মধ্যে বেশিরভাগটাই রাজনৈতিক দ্বন্দ্বের সঙ্গে যুক্ত। এ ঘটনায় পুলিশ ওই এলাকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo