1. [email protected] : Staff Reporter : Staff Reporter
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
সর্বশেষ খবরঃ
আসুন সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করি: বিএনপি চেয়ারম্যান তারেক রহমান জামালপুরে ভাঙা ড্রাম ব্রিজে পড়ে শতাধিক মানুষ, ৩ শিশু নিহত আসুন সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করি: বিএনপি চেয়ারম্যান প্রত্যাশিত দেশ গড়তে সবার সহযোগিতা চান প্রধানমন্ত্রী আসুন সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করি — বিএনপি চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসীসহ মুসলমানদের ঈদের শুভেচ্ছা জানালেন তারেক রহমান দেশের মানুষ ও বিশ্ব মুসলিমদের পবিত্র ঈদের শুভেচ্ছা ঈদুল ফিতরে পদ্মা-যমুনা সেতুতে রেকর্ড যানবাহন পারাপার ও টোল আদায় ঈদযাত্রায় ৩ দিনে পদ্মা সেতুতে ১৩ কোটি ২১ লাখ ৫১ হাজার ৮০০ টাকার টোল আদায় নরেন্দ্র মোদি তারেক রহমানকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন

২০২৬ সালে সম্ভাব্য রমজানের তারিখ জানালেন জ্যোতির্বিজ্ঞানীরা

  • আপডেটের সময় : শনিবার, ৪ অক্টোবর, ২০২৫

আরবি বর্ষপঞ্জি অনুযায়ী, ১৪৪৩ হিজরির পবিত্র রমজান মাসের সূচনা কবে হবে, সে বিষয়ে একটি ধারণা দিয়েছে সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিজ্ঞানীরা। এমিরেটস অ্যাস্ট্রোনমি সোসাইটির মতে, রমজান শুরুর বেশ কিছু দিন আগে থেকেই দেখা যাবে চাঁদ। বর্তমানে তাদের অংকন অনুযায়ী, রমজান শুরু হতে এখনো ১৩৯ দিন বাকি।

সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান ব্যাখ্যা করেছেন, সংযুক্ত আরব আমিরাতের সময় অনুযায়ী, ২০২৬ সালের ১৭ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকেল ৪টা ০১ মিনিটে চাঁদ দেখা যাবে। তবে সূর্যাস্তের পর মাত্র এক মিনিটের মধ্যেই চাঁদ অস্ত গেলে সেদিন সন্ধ্যায় খালি চোখে চাঁদ দেখা সম্ভব হবে না।

অতএব, চাঁদ দেখা কমিটির আনুষ্ঠানিক ঘোষণা অনুযায়ী, রমজানের প্রথম দিন হবে ২০২৬ সালের ১৯ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার। এই তারিখটি প্রাথমিক গণনা অনুসারে সর্বসম্মত ও সম্ভাব্য।

এছাড়াও, আল জারওয়ান মধ্যপ্রাচ্যের রোজা ও আবহাওয়া সংক্রান্ত কিছু ভবিষ্যদ্বাণী প্রকাশ করেন। তিনি জানান, রমজানের শুরুতে, বিশেষ করে আবুধাবিতে, রোজা রাখার সময়কাল হবে প্রায় ১২ ঘণ্টা ৪৬ মিনিট। মাসের শেষে এসে এই সময় ধীরে ধীরে বৃদ্ধি পাবে এবং সর্বোচ্চ ১৩ ঘণ্টা ২৫ মিনিটে পৌঁছাবে। এমন পরিস্থিতিতে, দিনের আলোর সময়কাল প্রথমে ১১ ঘণ্টা ৩২ মিনিট থেকে বৃদ্ধি পেয়ে শেষে ১২ ঘণ্টা ১২ মিনিটে দাঁড়াবে।

সূত্র: গালফ নিউজ

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo