1. [email protected] : Staff Reporter : Staff Reporter
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
সর্বশেষ খবরঃ
ইসি অনলাইনে নয়, ম্যানুয়ালি ইস্যু করবে সাংবাদিক কার্ড নির্বাচন কমিশন: সরকারি কর্মকর্তারা গণভোটে ‘হ্যাঁ’ বা ‘না’ প্রচারণা চালাতে পারবেন না দুদক অনুমোদন: প্রিমিয়ার ব্যাংকের ইকবাল ও সালাম মুর্শেদীসহ ১৭ জনের বিরুদ্ধে ১১টি মামলা নির্বাচনে নেই যারা, তাদেরকেই গণ্ডগোলের কথা বলছে: পররাষ্ট্র উপদেষ্টা ঢাকা–করাচি নন-স্টপ ফ্লাইট কাল থেকে শুরু ড. মুহাম্মদ ইউনূস না আসায় ৩৩২ নম্বর এআইকে পাঠালেন প্রধান উপদেষ্টা ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা স্থগিতের জন্য রিট দাখিল অ্যামনেস্টির মহাসচিবের খোলা চিঠি প্রধান উপদেষ্টার কাছে ঢাকা-করাচি সরাসরি ফ্লাইট শুরু হচ্ছে কাল থেকে যুক্তরাষ্ট্র নির্বাচনে কোনো পক্ষ নেবে না: রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনস

প্রবাসীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান বিএনপি মহাসচিবের

  • আপডেটের সময় : সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫

বাংলাদেশের পুনর্গঠনে প্রবাসী বাংলাদেশিদের ঐক্যবদ্ধ হওয়ার গুরুত্ত্বের উপর জোর দিয়েছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (২৭ সেপ্টেম্বর) নিউইয়র্কের ম্যানহাটনের মারিয়ট মার্কুইস হোটেলে অনুষ্ঠিত ‘এনআরবি কানেক্ট ডে: এমপাওয়ারিং গ্লোবাল বাংলাদেশিজ’ শীর্ষক এক অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। অনুষ্ঠানে জাতির সামনে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস একটি মূল প্রবন্ধ উপস্থাপন করেন। মির্জা ফখরুল বলেন, আমাদের সবাইকে একজোট হয়ে বাংলাদেশকে এগিয়ে নিতে হবে। আমাদের স্বপ্ন দেখতে হবে এবং সেই স্বপ্ন বাস্তবায়নে কাজ করতে হবে, যা অধ্যাপক ইউনূস দেখিয়েছেন। তিনি আরও উল্লেখ করেন, সবচেয়ে জরুরি হলো অঙ্গীকারবদ্ধ হওয়া। অতীতে স্বৈরশাসনের কারণে জনগণের বিশ্বাস ক্ষতিগ্রস্ত হয়েছে এবং দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়েছে। মহাসচিব বলেন, বিএনপি অন্তর্বর্তী সরকার গঠনের জন্য যে সংস্কার কমিশন রয়েছে, তাদের কাজে সহায়ক ভূমিকা পালন করছে। দেশের মানুষ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য উন্নতিকর কাজেই তারা যুক্ত। তিনি বিশ্বাস করেন, আধুনিক মানসিকতা নিয়ে তরুণ প্রজন্ম দেশের উত্তরণের নেতৃত্ব দেবে। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর নায়েবে আমীর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo