1. [email protected] : Staff Reporter : Staff Reporter
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
সর্বশেষ খবরঃ
ওমরাহ করতে যাচ্ছিলো; প্রাইভেটকার দুর্ঘটনায় ফরিদপুরের মা-ছেলে-মেয়ে নিহত সংবাদিকতা নির্ধারণে নির্দিষ্ট কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কে সাংবাদিক, কে নয় তা নির্ধারণে স্বীকৃত কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী দু’এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বগুড়ায় পূর্ব শত্রুতায় সাবেক ছাত্রদল নেতা সাগরকে কুপিয়ে হত্যা ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর সাগর-রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন ১২৮ বার পেছালো সাতক্ষীরা-৪ এমপি গাজী নজরুলের বিরুদ্ধে চালকের ওপর হত্যাচেষ্টার মামলা সাগর–রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন জমা ১২৮ বার পেছাল দল থেকে বহিষ্কার হলে এমপি নজরুলের আসন শূন্য হবে: ইসি

জুলাই সনদ বাস্তবায়নে গণপরিষদ নির্বাচনের প্রস্তাব নেএনসিপির

  • আপডেটের সময় : সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে দীর্ঘদিন ধরে আমরা আলোচনা চালিয়ে যাচ্ছি। এই আলোচনা দুটি গুরুত্বপূর্ণ বিষয়কে কেন্দ্র করে, যার একটি হলো সংবিধানের সঙ্গে সম্পর্কিত নয় এমন বিষয়গুলো। এগুলোর বাস্তবায়ন সম্ভব অর্ডিন্যান্স বা নির্বাহী আদেশের মাধ্যমে। তবে, রাষ্ট্র কাঠামোর বেশ কিছু বিষয় রয়েছে যা সংবিধানের সঙ্গে গভীরভাবে জড়িয়ে এবং বড় ধরনের পরিবর্তন আনতে পারে। এই পরিবর্তনগুলো কেবল সংবিধান সংশোধনের মাধ্যমে কতটা টেকসই হবে, এ নিয়ে আমাদের মধ্যে কিছু আশঙ্কা রয়েছে।রোববার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ওই সভায় উপস্থিত ছিলেন কমিশনের সভাপতি ও কেন্দ্রীয় সরকার প্রধান উপদেষ্ট ড. মুহাম্মদ ইউনূস।আখতার হোসেন বলেন, বাংলাদেশে বর্তমানে হাইকোর্টে সংবিধানে সংশোধনী চ্যালেঞ্জ করার মতো পরিস্থিতি তৈরি হয়েছে এবং বেশ কিছু সংশোধনী বাতিলও হয়েছে। এর ফলে, আমরা বুঝতে পারছি কীভাবে সংবিধানের মূল পরিবর্তনগুলো টেকসই ও কার্যকর করা যায়, সেটা নির্ধারণে সবাইকে একসাথে ভাবতে হচ্ছে।তিনি আরও বলেন, জাতীয় নাগরিক পার্টি মনে করে, একটি গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধান ও নতুন লিখিত ধারা, উপধারা ও অনুচ্ছেদসমূহের মধ্যে দিয়ে যে সংশোধনী ও সংস্কার প্রস্তাবগুলো আমরা সম্মত হয়েছি, সেগুলো সুদৃঢ়ভাবে বাস্তবায়ন সম্ভব। এজন্য আমাদের রাজনৈতিক দলগুলোকে একটি ঐক্যবদ্ধ সম্মতিতে পৌঁছাতে হবে।আখতার হোসেন আশা প্রকাশ করেন, জুলাই সনদ বাস্তবায়নে রাজনৈতিক দলগুলো ইতিবাচক সিদ্ধান্ত নিতে পারে। সেই লক্ষ্যেই তিনি বলেন, কমিশনের সভাপতি ড. মুহাম্মদ ইউনূসের কাছে আবেদন জানাবেন যে, কমিশনের মেয়াদ বৃদ্ধি করে এই প্রসেসটি সবার কাছে প্রশ্নাতীত করে তোলা যায় এবং কার্যক্রম সফলভাবে শেষ করা সম্ভব।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo