1. [email protected] : Staff Reporter : Staff Reporter
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
সর্বশেষ খবরঃ
আসুন সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করি: বিএনপি চেয়ারম্যান প্রত্যাশিত দেশ গড়তে সবার সহযোগিতা চান প্রধানমন্ত্রী আসুন সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করি — বিএনপি চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসীসহ মুসলমানদের ঈদের শুভেচ্ছা জানালেন তারেক রহমান দেশের মানুষ ও বিশ্ব মুসলিমদের পবিত্র ঈদের শুভেচ্ছা ঈদুল ফিতরে পদ্মা-যমুনা সেতুতে রেকর্ড যানবাহন পারাপার ও টোল আদায় ঈদযাত্রায় ৩ দিনে পদ্মা সেতুতে ১৩ কোটি ২১ লাখ ৫১ হাজার ৮০০ টাকার টোল আদায় নরেন্দ্র মোদি তারেক রহমানকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী একসঙ্গে জাতীয় ঈদগাহে ঈদের নামাজ পড়বেন প্রতিমন্ত্রীর ঘোষণা: জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী একসঙ্গে নামাজ পড়বেন

শাহরুখ ও দীপিকার বিরুদ্ধে থানায় অভিযোগ

  • আপডেটের সময় : রবিবার, ৩১ আগস্ট, ২০২৫

বলিউডের কিংবদন্তি শিল্পী শাহরুখ খান, জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোন এবং হুন্দাই মোটরস সঙ্গে সংশ্লিষ্ট ছয় কর্মকর্তার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ উঠেছে। রাজস্থানের ভরতপুরের বাসিন্দা কীর্তি সিং এই অভিযোগটি দায়ের করেছেন। ভারতীয় গণমাধ্যমে এসব খবর গুরুত্বের সঙ্গে প্রকাশিত হচ্ছে।

অভিযোগের নথি অনুযায়ী, ২০২২ সালের জুন মাসে কীর্তি সিং একটি হুন্দাই আলকাজার মডেলের গাড়ি কিনেছিলেন। তার অভিযোগ, ইচ্ছাকৃতভাবে ত্রুটিপূর্ণ এই গাড়িটি তিনি বিক্রি করেন হুন্দাই শোরুমে। অভিযোগে উল্লেখ করা হয়েছে যে, জালিয়াতির মাধ্যমে গাড়িটি বিক্রি করা হয়েছে।

প্রাথমিকভাবে, কীর্তি সিং আদালতে এই বিষয়ে অভিযোগ জানান। পরে, অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের নির্দেশে মথুরা গেট থানায় মামলা দায়ের করা হয়।

নেতা কীর্তি সিং বলেন, ‘আমরা ২০২২ সালে হুন্দাই আলকাজার কিনেছিলাম। গাড়ি কিনার সময় ব্যাংক থেকে ঋণ নিয়েছিলাম। কিছুদিন যেতে না যেতেই গাড়িতে নানা ত্রুটি দেখা দেয়। বহু বার অভিযোগ জানানো সত্ত্বেও সমস্যার কোনও সমাধান মেলেনি, যা আমাদের পরিবারে অশান্তি সৃষ্টি করেছে।’

শাহরুখ এবং দীপিকার বিরুদ্ধে কেন অভিযোগ? এ প্রশ্নের জবাবে কীর্তি সিং বলেন, ‘শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোন হুন্দাইয়ের ব্র্যান্ড অ্যাম্বাসেডর। তারা কোম্পানির খারাপ মানের গাড়ির মার্কেটিং ও ব্র্যান্ডিং করে থাকেন, তাই তাঁদেরকেও এই মামলায় অভিযুক্ত করা হয়েছে।’

উল্লেখ্য, শাহরুখ খান ১৯৯৮ সাল থেকে হুন্দাইয়ের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত। অন্যদিকে, দীপিকা পাড়ুকোন ২০২৩ সালে এই দায়িত্ব গ্রহণ করেন। কীর্তি সিংয়ের অভিযোগের ভিত্তিতে পুলিশ এই তদন্ত শুরু করেছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo