1. [email protected] : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
ওমরাহ করতে যাচ্ছিলো; প্রাইভেটকার দুর্ঘটনায় ফরিদপুরের মা-ছেলে-মেয়ে নিহত সংবাদিকতা নির্ধারণে নির্দিষ্ট কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কে সাংবাদিক, কে নয় তা নির্ধারণে স্বীকৃত কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী দু’এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বগুড়ায় পূর্ব শত্রুতায় সাবেক ছাত্রদল নেতা সাগরকে কুপিয়ে হত্যা ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর সাগর-রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন ১২৮ বার পেছালো সাতক্ষীরা-৪ এমপি গাজী নজরুলের বিরুদ্ধে চালকের ওপর হত্যাচেষ্টার মামলা সাগর–রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন জমা ১২৮ বার পেছাল দল থেকে বহিষ্কার হলে এমপি নজরুলের আসন শূন্য হবে: ইসি

উমামা-সাদীর নেতৃত্বে ‘স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য’র প্যানেল ঘোষণা

  • আপডেটের সময় : শনিবার, ২৩ আগস্ট, ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে উমামা ফাতেমা ও আল সাদী ভূঁইয়ার নেতৃত্বে নতুন স্বতন্ত্র প্যানেল ঘোষণা করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকালে বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার সামনে এক সংবাদ সম্মেলনে এই প্যানেলটির আনুষ্ঠানিক ঘোষণা দেন উমামা ফাতেমা।

এই প্যানেলে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে বিভিন্ন শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সহ-সভাপতি (ভিপি) পদে লড়বেন উমামা ফাতেমা, যিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র ও বায়োকেমিস্ট্রি বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী। সাধারণ সম্পাদক (জিএস) পদে থাকছেন আল সাদী ভূঁইয়া, নৃবিজ্ঞান বিভাগের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী ও ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাবেক সভাপতি। সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন জাহেদ আহমদ, সমাজবিজ্ঞান বিভাগের ২০১৭-১৮ সেশনের ছাত্র ও পাঠচক্র ‘গুরুবার আড্ডা’ সংগঠক।

অন্য পদে মনোনীতরা হচ্ছেন মুমিনুল ইসলাম (বিধান) — বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক, নাফিজ বাশার আলিফ — আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, সুর্মী চাকমা — কমনরুম, রিডিংরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক, অনিদ হাসান — সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক, সিয়াম ফেরদৌস ইমন — গবেষণা ও প্রকাশনা সম্পাদক, মো. সাদিকুজ্জামান সরকার — ক্রীড়া সম্পাদক, মো. রাফিজ খান — ছাত্র পরিবহন সম্পাদক, তানভীর সামাদ — সমাজসেবা সম্পাদক, রুপাইয়া শ্রেষ্ঠা তঞ্চঙ্গ্যা — ক্যারিয়ার উন্নয়ন সম্পাদক, ইসরাত জাহান নিঝুম — স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক এবং নুসরাত জাহান নিসু — মানবাধিকার ও আইন বিষয়ক সম্পাদক।

সদস্য পদে রয়েছেন নওরীন সুলতানা তমা, আবিদ আব্দুলাহ, ববি বিশ্বাস, মো. শাকিল, মো. হাসান জুবায়ের (তুফান), আব্দুল্লাহ আল মুবিন (রিফাত), অর্ক বড়ুয়া, আবির হাসান, নেওয়াজ শরীফ আরমান, মো. মুকতারুল ইসলাম (রিদয়), হাসিবুর রহমান, রাফিউল হক রাফি, মো. সজিব হোসেন ও সাদেকুর রহমান সানি।

উমামা ফাতেমা এই প্যানেল ঘোষণা করেন। এই প্যানেলে উপস্থিত ছিলেন কলেজের পাঁচজন শিক্ষার্থী, এছাড়াও উপস্থিত ছিলেন ছয়জন নারী এবং দু’জন আদিবাসী ছাত্র।

উমামা ফাতেমা বলেন, অনেক পথ পেরিয়ে আজ আমি এই প্যানেলের ভাইস প্রেসিডেন্ট হিসেবে আত্মপ্রকাশ করেছি। ক্যাম্পাসে আমি ৭-৮ বছর ধরে রয়েছি। জীবনের প্রথম বর্ষে যখন ক্যাম্পাসে প্রবেশ করি, তখনই আমার ডাকসু নির্বাচনে অংশ নেওয়ার অভিজ্ঞতা হয়। তখন কবি সুফিয়া কামাল হলে পাঠচক্র পদে নির্বাচন করে আমি হেরে গিয়েছিলাম, কিন্তু ওই অভিজ্ঞতা আমাকে অনেক কিছু শিখিয়েছে। এরপর আমরা নিজেদের মধ্যে আলোচনা ও সংগ্রাম চালিয়ে গেছি, কীভাবে ক্যাম্পাসকে আরও নিরাপদ এবং বন্ধুসুলভ করা যায়। আমি আমাদের গণরুম ও গেস্টরুমের অধিকার রক্ষা করতে সংগ্রাম করেছি। আমার বিশ্বাস, আমাদের কথা এবং মতামত সাধারণ শিক্ষার্থীদের চাওয়া। এই প্যানেল তাদের ভয়েস হয়ে কথা বলার জন্য এসেছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo