1. [email protected] : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
ওমরাহ করতে যাচ্ছিলো; প্রাইভেটকার দুর্ঘটনায় ফরিদপুরের মা-ছেলে-মেয়ে নিহত সংবাদিকতা নির্ধারণে নির্দিষ্ট কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কে সাংবাদিক, কে নয় তা নির্ধারণে স্বীকৃত কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী দু’এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বগুড়ায় পূর্ব শত্রুতায় সাবেক ছাত্রদল নেতা সাগরকে কুপিয়ে হত্যা ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর সাগর-রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন ১২৮ বার পেছালো সাতক্ষীরা-৪ এমপি গাজী নজরুলের বিরুদ্ধে চালকের ওপর হত্যাচেষ্টার মামলা সাগর–রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন জমা ১২৮ বার পেছাল দল থেকে বহিষ্কার হলে এমপি নজরুলের আসন শূন্য হবে: ইসি

মালয়েশিয়ার শীর্ষ ইসলামি দলের সঙ্গে জামায়াত আমিরের বৈঠক

  • আপডেটের সময় : সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪

মালয়েশিয়ার শীর্ষ ইসলামিক দল পার্টি ইসলাম মালয়েশিয়া (পাস) প্রধান তান শ্রী আবদুল হাদী আওয়াংয়ের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

রোববার পাস কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ড. মুহাম্মদ খলিল আবদুল হাদী জানিয়েছেন, এই সাক্ষাৎ ইসলামী উম্মাহর বৃহত্তর স্বার্থে কাজ করার জন্য উভয়পক্ষকে বড় আশার আলো দেখিয়েছে। 

তিনি বলেন, এই সাক্ষাৎ খুবই বন্ধুত্বপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। এতে দুটি ইসলামি আন্দোলনের মধ্যে ঘনিষ্ঠতা প্রকাশ পেয়েছে, যাদের লক্ষ্য ন্যায় প্রতিষ্ঠা ও ইসলামি উম্মাহর কল্যাণ নিশ্চিত করা। জামায়াতের প্রতিনিধিদল বাংলাদেশে চলমান রাজনৈতিক পরিবর্তন সম্পর্কে প্রেসিডেন্ট আবদুল হাদীর মতামত ও পরামর্শ চেয়েছে।

প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমান এবং তার সঙ্গে ছিলেন দুই সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম ও হামিদুর রহমান আযাদ।  

সাক্ষাতে তান শ্রী আবদুল হাদী আওয়াং রাজনৈতিক আন্দোলনের কৌশল এবং সঠিক পথ নিয়ে গভীর দৃষ্টিভঙ্গি শেয়ার করেছেন। তিনি ইসলামী নীতির ওপর ভিত্তি করে ধৈর্য, জ্ঞান এবং সাধারণ মানুষের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখার গুরুত্বের ওপর জোর দেন।  

ড. মুহাম্মদ খলিল আরও বলেন, জামায়াত প্রতিনিধিদল প্রেসিডেন্টের সুচিন্তিত পরামর্শের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছে এবং তা বর্তমান বাংলাদেশের রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় দিকনির্দেশনা হিসেবে গ্রহণ করেছে।

জামায়াত বলছে এই বৈঠক আন্তর্জাতিক ইসলামি আন্দোলনের এক নতুন অধ্যায় সূচনার সম্ভাবনার ইঙ্গিত দিয়েছে, যা ইসলামি উম্মাহর উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo