1. [email protected] : Staff Reporter : Staff Reporter
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন
সর্বশেষ খবরঃ
ইসি অনলাইনে নয়, ম্যানুয়ালি ইস্যু করবে সাংবাদিক কার্ড নির্বাচন কমিশন: সরকারি কর্মকর্তারা গণভোটে ‘হ্যাঁ’ বা ‘না’ প্রচারণা চালাতে পারবেন না দুদক অনুমোদন: প্রিমিয়ার ব্যাংকের ইকবাল ও সালাম মুর্শেদীসহ ১৭ জনের বিরুদ্ধে ১১টি মামলা নির্বাচনে নেই যারা, তাদেরকেই গণ্ডগোলের কথা বলছে: পররাষ্ট্র উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস না আসায় ৩৩২ নম্বর এআইকে পাঠালেন প্রধান উপদেষ্টা ঢাকা–করাচি নন-স্টপ ফ্লাইট কাল থেকে শুরু ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা স্থগিতের জন্য রিট দাখিল অ্যামনেস্টির মহাসচিবের খোলা চিঠি প্রধান উপদেষ্টার কাছে ঢাকা-করাচি সরাসরি ফ্লাইট শুরু হচ্ছে কাল থেকে যুক্তরাষ্ট্র নির্বাচনে কোনো পক্ষ নেবে না: রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনস

রপ্তানিকারকদের নিবন্ধনের মেয়াদ বাড়ল

  • আপডেটের সময় : রবিবার, ৭ মে, ২০২৩

ব্যবসা সহজ করার উদ্দেশ্যে রপ্তানিকারকদের দেওয়া নতুন নিবন্ধন ইস্যু এবং নবায়নের মেয়াদ বাড়িয়েছে সরকার। এতে রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) নিবন্ধন সনদের মেয়াদ এক বছর থেকে বাড়িয়ে পাঁচ বছর পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। সংশ্লিষ্ট রপ্তানিকারক তাঁর প্রয়োজন অনুযায়ী এক থেকে পাঁচ বছর পর্যন্ত নিবন্ধন করতে পারবেন। সম্প্রতি ইপিবি এক পরিপত্র জারি করে এ তথ্য জানিয়েছে। পরিপত্রটি এফবিসিসিআইসহ সংশ্লিষ্ট সব চেম্বার ও অ্যাসোসিয়েশনে পাঠানো হয়েছে।

পরিপত্রে কয়েকটি শর্ত দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, রপ্তানিকারককে তাঁর নতুন নিবন্ধন বা নবায়নের আবেদনে নিবন্ধনের মেয়াদ উল্লেখ করতে হবে।

নিবন্ধন সনদ ইস্যু বা নবায়নের তারিখ থেকে গণনা করা হবে। নিবন্ধন নেওয়া রপ্তানিকারকদের মেয়াদ অনুযায়ী নিবন্ধন সনদ ইস্যু বা নবায়ন ফি (প্রযোজ্য হারে ভ্যাট-ট্যাপ) পরিশোধ করতে হবে। ইপিবির বর্তমান বার্ষিক নতুন নিবন্ধন বা নিবন্ধন নবায়ন বা বিলম্ব ফি’র হার অপরিবর্তিত থাকবে। তবে নিবন্ধন ফি’র পরিমাণ কত, তা উল্লেখ করা হয়নি।

পরিপত্রে আরও বলা হয়েছে, হালনাগাদ নবায়িত রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলো এ সুবিধা নিতে পারবে। যেসব প্রতিষ্ঠানের নিবন্ধন সনদ চলতি বছরের ৩০ জুন পর্যন্ত হালনাগাদ নয়, তাদের নবায়ন হালনাগাদ করার পর এ সেবা নিতে পারবে। হালনাগাদ নিবন্ধন ছাড়া কাউকে ইপিবি থেকে জিএসপি, সিও, সাপটা, সাফটা, আপটা সনদ, আরইঅ্যাপ সংক্রান্ত সেবাসহ অন্যান্য সেবা প্রদান করা হবে না। সব রপ্তানিকারক প্রতিষ্ঠানকে নতুন নিবন্ধন বা নিবন্ধন নবায়নের জন্য ems.epb.gov.bd-এ ওয়েবসাইটে লগইন করে আবেদন করতে হবে।

প্রসঙ্গত, সম্প্রতি আমদানি নিবন্ধন সনদ ও এর নবায়নের মেয়াদ এক বছর থেকে বাড়িয়ে পাঁচ বছর করা হয়েছে। আমদানির পর রপ্তানি নিবন্ধনের ক্ষেত্রে একই সিদ্ধান্ত নেওয়া হলো।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo