1. [email protected] : Staff Reporter : Staff Reporter
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
আসুন সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করি: বিএনপি চেয়ারম্যান জামালপুরের দেওয়ানগঞ্জে ড্রাম ব্রিজ ভেঙে নদীতে পড়ে শতাধিক, ৩ শিশু নিহত, ২ নিখোঁজ আসুন সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করি: বিএনপি চেয়ারম্যান তারেক রহমান জামালপুরে ভাঙা ড্রাম ব্রিজে পড়ে শতাধিক মানুষ, ৩ শিশু নিহত আসুন সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করি: বিএনপি চেয়ারম্যান প্রত্যাশিত দেশ গড়তে সবার সহযোগিতা চান প্রধানমন্ত্রী আসুন সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করি — বিএনপি চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসীসহ মুসলমানদের ঈদের শুভেচ্ছা জানালেন তারেক রহমান দেশের মানুষ ও বিশ্ব মুসলিমদের পবিত্র ঈদের শুভেচ্ছা ঈদুল ফিতরে পদ্মা-যমুনা সেতুতে রেকর্ড যানবাহন পারাপার ও টোল আদায়

রাশিয়ার বৈদেশিক বাণিজ্যে ‘চীনা মুদ্রা’ প্রভাব বেড়েছে

  • আপডেটের সময় : রবিবার, ১২ মার্চ, ২০২৩

রাশিয়ার বৈদেশিক বাণিজ্যে চীনা মুদ্রা ইউয়ানের প্রভাব বেড়েই চলেছে। মুদ্রাটি এখন রুশ বাণিজ্যের ক্ষেত্রে প্রধান বিনিময়ের মাধ্যম হিসেবে ব্যবহার হচ্ছে।

সম্প্রতি রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক এবং ফাইনান্সিয়াল মার্কেট রিস্ক এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে

প্রতিবেদনে বলা হয়, রপ্তানি বাণিজ্যের ক্ষেত্রে রাশিয়া মোট ব্যয়ের অর্ধেকেরও কম ইউরো এবং ডলারে পরিশোধ করছে। এক্ষেত্রে চীনা মুদ্রার ব্যবহার শতকরা শূন্য দশমিক পাঁচ ভাগ থেকে বেড়ে ১৬ ভাগে দাঁড়িয়েছে। রাশিয়া যেসব পণ্য আমদানি করছে তাতে শতকরা ২৩ ভাগ চীনা মুদ্রা ব্যবহার করা হচ্ছে। গত বছরের জানুয়ারি মাসে এই পরিমাণ ছিল মাত্র শতকরা চার ভাগ।

গেল বছর ফেব্রুয়ারি মাসে রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযান চালানোর পর আমেরিকা এবং পশ্চিমা বহু দেশ মস্কোর ওপর সাড়ে ছয় হাজারের বেশি নিষেধাজ্ঞা আরোপ করে। পরবর্তীতে রাশিয়া তার নিজের অর্থনৈতিক স্বার্থে অনেক ক্ষেত্রে নিজস্ব মুদ্রা রুবল ব্যবহার করছে, আবার কোনো কোনো ক্ষেত্রে চীনের মুদ্রা ইউয়ান ব্যবহার করছে।

এদিকে, রাশিয়ার বৈদেশিক বাণিজ্যে ডলার এবং ইউরোর ব্যবহার কমেছে উল্লেখযোগ্য মাত্রায় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo