1. [email protected] : Staff Reporter : Staff Reporter
রবিবার, ২১ জুন ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে তরুণদের এগিয়ে আসার আহ্বান উজানের পাহাড়ি ঢলে ফুলে ফেঁপে উঠেছে তিস্তা নদী উত্তরের চার জেলায় স্বল্পমেয়াদী বন্যার শঙ্কা শিক্ষামন্ত্রী: বিশ্ববিদ্যালয় শুধু সনদ নয়, দক্ষ মানবসম্পদ গড়ার কেন্দ্র হতে হবে ধানমন্ডিতে ১০ তলা থেকে পড়ে ৮ বছর বয়সী গৃহকর্মীর মৃত্যু পুলিশ ইউনিফর্মে বদল: জেলা-ইউনিটে গাঢ় নীল ও খাকি, মহানগরে লাইট অলিভ ধানমন্ডিতে ১০তলা ভবনের বারান্দা থেকে পড়ে ৮ বছরের গৃহকর্মীর মৃত্যু গুজব ও এআই-ভিত্তিক বিভ্রান্তি রোধে সরকার কঠোর হচ্ছে শিক্ষামন্ত্রী: সারাদেশে একযোগে অভিন্ন প্রশ্নপত্রে বোর্ড পরীক্ষা হবে সাবেক ডিবি এডিসি গোলাম সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে

রংপুরে পুলিশ-বিএনপি সংঘর্ষ: ২ হাজার জনের বিরুদ্ধে মামলা

  • আপডেটের সময় : শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০২২

রংপুরের গঙ্গাচড়ায় বিএনপির বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় ২ হাজার জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

আজ শুক্রবার বিকেলে গঙ্গাচড়া থানা পুলিশ ৫০ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত আরও ২ হাজার জনের বিরুদ্ধে এ মামলা করে।

রংপুর জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (এ সার্কেল) হোসাইন রায়হান দ্য ডেইলি স্টারকে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান তিনি।

পুলিশ মামলার আসামিদের নাম না জানালেও, স্থানীয় বিএনপির নেতাকর্মীর বিরুদ্ধে এ মামলা করা হয়েছে বলে গঙ্গাচড়া উপজেলা বিএনপির সভাপতি ওয়াহিদুজ্জামান।

তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, ‘পুলিশ আমাদের কর্মসূচিতে বাঁধা দিয়ে এখন আমাদের হয়রানি করতে নেতাকর্মীদের বিরুদ্ধে এ মামলা করেছে।’

নারায়ণগঞ্জে যুবদল নেতা শাওন হত্যাসহ দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার বিকেলে গঙ্গাচড়ায় বিক্ষোভ কর্মসূচি ছিল বিএনপির। বিকেল সাড়ে ৩টা থেকে উপজেলার পুরাতন সোনালী ব্যাংক মোড় এলাকায় দলীয় নেতাকর্মীরা জড়ো হন।

সেখান থেকে বিকেল সাড়ে ৪টার পর বিএনপি নেতাকর্মীরা পুরাতন সোনালী ব্যাংক মোড় থেকে বিক্ষোভ মিছিল নিয়ে গঙ্গাচড়া বাজারের দিকে যেতে চাইলে পুলিশ বাঁধা দেয়। এতে পুলিশ ও বাজারের দোকান উদ্দেশ্য করে বিএনপি নেতাকর্মীরা ইট-পাটকেল নিক্ষেপ করলে পুলিশ লাঠিচার্জ করে।

এ ঘটনায় ওসিসহ ১৫ জন পুলিশ সদস্য ও অর্ধশতাধিক আহত হন।

সহকারী পুলিশ সুপার হোসাইন রায়হান বলেন, ‘বর্তমানে গঙ্গাচড়ার পরিস্থিতি শান্ত আছে। নিরপরাধ কেউ যেন হয়রানির শিকার না হন, সেজন্য যাচাই-বাছাই করে মামলা করা হয়েছে।’

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo