1. [email protected] : Staff Reporter : Staff Reporter
রবিবার, ২১ জুন ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
উত্তরের চার জেলায় স্বল্পমেয়াদী বন্যার শঙ্কা শিক্ষামন্ত্রী: বিশ্ববিদ্যালয় শুধু সনদ নয়, দক্ষ মানবসম্পদ গড়ার কেন্দ্র হতে হবে ধানমন্ডিতে ১০ তলা থেকে পড়ে ৮ বছর বয়সী গৃহকর্মীর মৃত্যু পুলিশ ইউনিফর্মে বদল: জেলা-ইউনিটে গাঢ় নীল ও খাকি, মহানগরে লাইট অলিভ ধানমন্ডিতে ১০তলা ভবনের বারান্দা থেকে পড়ে ৮ বছরের গৃহকর্মীর মৃত্যু গুজব ও এআই-ভিত্তিক বিভ্রান্তি রোধে সরকার কঠোর হচ্ছে শিক্ষামন্ত্রী: সারাদেশে একযোগে অভিন্ন প্রশ্নপত্রে বোর্ড পরীক্ষা হবে সাবেক ডিবি এডিসি গোলাম সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে সময় টিভির সাবেক এমডি আহমেদ জোবায়ের কারাগারে পাঠানো হল আসছে ৭২ ঘণ্টায় সারাদেশে বজ্রবৃষ্টি: কিছু এলাকায় ভারী-অতিভারি বর্ষণের শঙ্কা

স্কুলে না এলে শিক্ষার্থীদের থেকে জরিমানা আদায়

  • আপডেটের সময় : শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০২২

গোপালগঞ্জ সদর উপজেলার কৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের অনুপস্থিত দেখিয়ে জরিমানা আদায়ের অভিযোগ উঠেছে প্রধান শিক্ষিকা জ্ঞান মঞ্জুরি গায়েনের বিরুদ্ধে। এতে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

এ ছাড়া বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির কর্মচারী ও শিক্ষার্থীদের সঙ্গে খারাপ আচরণের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী তৃষা, রাহুল বাড়ৈ, অঙ্কিতা বাড়ৈ ও মনি বিশ্বাস জানায়, একদিন স্কুলে না গেলে প্রধান শিক্ষক তাদের কাছ থেকে ১০ টাকা করে জরিমানা আদায় করেন।

অভিভাবক বাবলু বাড়ৈ অভিযোগ করে বলেন, ‘ছেলে-মেয়েরা কোনও কারণে একদিন স্কুলে না গেলে প্রধান শিক্ষিকা জরিমানা করেন। এতে শিক্ষার্থীদের মাঝে এক ধরনের আতঙ্ক বিরাজ করছে। বিদ্যালয়ে অনুপস্থিত থাকলে জরিমানা আদায়ের কোনও বিধান নেই। অন্যকোনও স্কুলে এভাবে জরিমানা করা হয় না।’

এ বিষয়ে প্রধান শিক্ষিকা জ্ঞান মঞ্জুরি গায়েনের সঙ্গে কথা হলে তিনি জরিমানা নেওয়ার কথা স্বীকার করে বলেন, ‘শিক্ষার্থীরা যাতে ঠিকমতো স্কুলে আসে, সে জন্য এ জরিমানার বিধান করা হয়েছে। ম্যানেজিং কমিটির সভাপতি সুস্মিতা বলের সঙ্গে আলোচনা করে এবং তার অনুমতিতে এ জরিমানা নেওয়া হচ্ছে।’

সুস্মিতা বল বলেন, ‘আমি দুই মাস আগে সভাপতি হয়েছি। এসব বিষয়ে ভালো কিছু বুঝি না। স্কুলের প্রধান শিক্ষিকা আমাকে বললেন, অনুপস্থিত শিক্ষার্থীদের কাছ থেকে জরিমানা নিতে হবে। তখন আমি বলি, আপনি যেটা ভালো বোঝেন সেটা করেন।’

এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রুবাইয়া ইয়াসমিন বলেন, ‘স্কুলে শিক্ষার্থীরা অনুপস্থিত থাকলে জরিমানা আদায়ের কোনও বিধান নেই। এ বিষয়ে আমি জানি না। আমাকে কেউ জানায়নি। তবে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo