1. [email protected] : Staff Reporter : Staff Reporter
শনিবার, ২০ জুন ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
সর্বশেষ খবরঃ
উত্তরের চার জেলায় স্বল্পমেয়াদী বন্যার শঙ্কা শিক্ষামন্ত্রী: বিশ্ববিদ্যালয় শুধু সনদ নয়, দক্ষ মানবসম্পদ গড়ার কেন্দ্র হতে হবে ধানমন্ডিতে ১০ তলা থেকে পড়ে ৮ বছর বয়সী গৃহকর্মীর মৃত্যু পুলিশ ইউনিফর্মে বদল: জেলা-ইউনিটে গাঢ় নীল ও খাকি, মহানগরে লাইট অলিভ ধানমন্ডিতে ১০তলা ভবনের বারান্দা থেকে পড়ে ৮ বছরের গৃহকর্মীর মৃত্যু গুজব ও এআই-ভিত্তিক বিভ্রান্তি রোধে সরকার কঠোর হচ্ছে শিক্ষামন্ত্রী: সারাদেশে একযোগে অভিন্ন প্রশ্নপত্রে বোর্ড পরীক্ষা হবে সাবেক ডিবি এডিসি গোলাম সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে সময় টিভির সাবেক এমডি আহমেদ জোবায়ের কারাগারে পাঠানো হল আসছে ৭২ ঘণ্টায় সারাদেশে বজ্রবৃষ্টি: কিছু এলাকায় ভারী-অতিভারি বর্ষণের শঙ্কা

চট্টগ্রাম শিক্ষাবোর্ডের চেয়ারম্যান মুস্তফা কামরুল আখতার

  • আপডেটের সময় : সোমবার, ১৬ মে, ২০২২

চট্টগ্রাম শিক্ষাবোর্ডের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন সরকারি সিটি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষক ও বিভাগীয় প্রধান অধ্যাপক মুস্তফা কামরুল আখতার।

সোমবার (১৬ মে) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি কলেজ-২ শাখার উপ-সচিব চৌধুরী সামিয়া ইয়াসমীন সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

জানা যায়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ১৯৯২ সালে রাজনীতিবিজ্ঞান বিষয়ে স্নাতকোত্তর পাস করেন অধ্যাপক মুস্তফা কামরুল আখতার। ১৯৯৩ সালে ১৪তম বিসিএসের (সাধারণ শিক্ষা) মাধ্যমে চাকরিজীবনে পদার্পণ করেন। ওই বছর চট্টগ্রামের বোয়ালখালীর স্যার আশুতোষ সরকারি কলেজে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে প্রভাষক হিসেবে পদায়ন হন তিনি।

এরপর ১৯৯৪ সালে চট্টগ্রাম কলেজে প্রভাষক হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০১ সালে সহকারী অধ্যাপক এবং ২০০৮ সালে সহযোগী অধ্যাপক হিসেবে পদোন্নতি পান। ২০০৮ সালে তিনি সরকারি সিটি কলেজে যোগ দেন। ২০১৭ সালে অধ্যাপক পদে পদোন্নতি পেয়ে ২০১৮ সাল থেকে তিনি সরকারি সিটি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে তিনি দায়িত্ব পালন করছেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo