1. [email protected] : Staff Reporter : Staff Reporter
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
ওমরাহ করতে যাচ্ছিলো; প্রাইভেটকার দুর্ঘটনায় ফরিদপুরের মা-ছেলে-মেয়ে নিহত সংবাদিকতা নির্ধারণে নির্দিষ্ট কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কে সাংবাদিক, কে নয় তা নির্ধারণে স্বীকৃত কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী দু’এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বগুড়ায় পূর্ব শত্রুতায় সাবেক ছাত্রদল নেতা সাগরকে কুপিয়ে হত্যা ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর সাগর-রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন ১২৮ বার পেছালো সাতক্ষীরা-৪ এমপি গাজী নজরুলের বিরুদ্ধে চালকের ওপর হত্যাচেষ্টার মামলা সাগর–রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন জমা ১২৮ বার পেছাল দল থেকে বহিষ্কার হলে এমপি নজরুলের আসন শূন্য হবে: ইসি

কম জমি ব্যবহার করে ভালো মানের শিক্ষা দিচ্ছে প্রাইভেট বিশ্ববিদ্যালয়: শিক্ষামন্ত্রী

  • আপডেটের সময় : শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০২২

কম জমি ব্যবহার করে প্রাইভেট বিশ্ববিদ্যালয় ভালো মানের শিক্ষা দিচ্ছে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) ১৯তম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

শিক্ষামন্ত্রী ডা.দীপু মনি বলেন, আমি শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ার পর প্রথম একনেক বৈঠকে অংশ নিয়ে দেখলাম বড় একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের বড় প্রকল্প উত্থাপন করা হয়েছে, সেটি পাস হবে। আমারই একটু লজ্জা লাগলো- হাজার কোটি টাকার প্রকল্পে শুধুই দালান আর দালান। কোনও ল্যাব নেই, লাইব্রেরি নেই, জিমনেশিয়াম নেই। আপনি আপনার বিশ্ববিদ্যালয়কে কী হিসেবে দেখতে চান? কী শিক্ষা দিতে চান, কোন বিষয়গুলো পড়াতে চান। বিষয় তো সময়ের সঙ্গে পরিবর্তিত হয়। কাজেই আপনি একটি মাস্টার প্ল্যান করবেন। আপনার বিশ্ববিদ্যালয়ের বৈশিষ্ট্য কী হবে তা ঠিক করবেন।

শিক্ষামন্ত্রী আরও বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়গুলোর (পাবলিক বিশ্ববিদ্যালয়) জমি কোথাও কোথাও প্রয়োজনের চেয়ে অনেক বেশি। আবার কয়েকটি ক্ষেত্রে প্রয়োজনের তুলনায় জমি কম আছে। ডুয়েটের যে জমি আছে আমার মনে হয় তার চেয়ে বেশি দরকার। কৃষি বিশ্ববিদ্যালয়ে অনেক বেশি জায়গা লাগে। কোন ধরনের বিশ্ববিদ্যালয়ে ন্যূনতম কতটুকু জমি দরকার চিন্তা করতে হবে। সবচেয়ে কম কতটুকুর মধ্যে সবচেয়ে বেশি কতটুকু দিতে পারি সেইভাবে চিন্তা করতে হবে। প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো দেড় একর, দুই একর, তিন একর তার মধ্যে তো অনেক কিছু করে ফেলছে। কোনও কোনও প্রাইভেট বিশ্ববিদ্যালয় অত্যন্ত ভালো মানের শিক্ষা দিচ্ছে। তাহলে পাবলিক বিশ্ববিদ্যালয় হলেই শ’ শ’ একর জমি হতে হবে তার কোনও মানে নেই।  জমির ব্যবহার যৌক্তিক হতে হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo