1. [email protected] : Staff Reporter : Staff Reporter
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
সর্বশেষ খবরঃ
ওমরাহ করতে যাচ্ছিলো; প্রাইভেটকার দুর্ঘটনায় ফরিদপুরের মা-ছেলে-মেয়ে নিহত সংবাদিকতা নির্ধারণে নির্দিষ্ট কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কে সাংবাদিক, কে নয় তা নির্ধারণে স্বীকৃত কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী দু’এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বগুড়ায় পূর্ব শত্রুতায় সাবেক ছাত্রদল নেতা সাগরকে কুপিয়ে হত্যা ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর সাগর-রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন ১২৮ বার পেছালো সাতক্ষীরা-৪ এমপি গাজী নজরুলের বিরুদ্ধে চালকের ওপর হত্যাচেষ্টার মামলা সাগর–রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন জমা ১২৮ বার পেছাল দল থেকে বহিষ্কার হলে এমপি নজরুলের আসন শূন্য হবে: ইসি

পৃথিবীর অনেক দেশের তুলনায় আমরা ভাল আছি: চিফ হুইপ

  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৭ জুলাই, ২০২১

জাতীয় সংসদের চিফ হুইপ ও মাদারীপুর-১ (শিবচর) আসনের সংসদ সদস্য নুর-ই-আলম চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রচেষ্টায় করোনা পরিস্থিতিতে পৃথিবীর অনেক দেশের তুলনায় আমরা ভাল আছি। তিনি সবার জন্য বিনামূল্যে করোনার টিকা ব্যবস্থা করেছেন। করোনাকালে তিনি যেভাবে মানুষকে সহায়তা দিচ্ছেন তা পৃথিবীর ইতিহাসে বিরল।

মঙ্গলবার (২৭ জুলাই) সকালে শিবচরের চৌধুরী ফাতেমা বেগম পৌর অডিটোরিয়ামে প্রতিবন্ধী, হতদরিদ্র ও দুস্থ পরিবারের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

চিফ হুইপ বলেন, করোনার যেকোনো পরীক্ষা বিনা পয়সায় করার ব্যবস্থা করে দিয়েছেন প্রধানমন্ত্রী। করোনার টেস্ট করাতে বিভিন্ন দেশে তিন থেকে চার হাজার টাকা লাগে। অন্যান্য দেশে টাকা নিয়ে টিকা দেওয়া হয়। আর আমাদের প্রধানমন্ত্রী সেই টিকা জনগণের জন্য ফ্রি দেওয়ার ব্যবস্থা করেছেন।

এদিকে আজ শিবচরের নুর-ই-আলম চৌধুরী অডিটোরিয়াম কাম মাল্টিপারপাস হল রুমে নবনির্বাচিত ইউনিয়ন পরিষদের সদস্যদের শপথ গ্রহণ সম্পন্ন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের চিফ হুইপ নুর-ই-আলম চৌধুরী।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo