1. [email protected] : Staff Reporter : Staff Reporter
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
আসুন সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করি: বিএনপি চেয়ারম্যান জামালপুরের দেওয়ানগঞ্জে ড্রাম ব্রিজ ভেঙে নদীতে পড়ে শতাধিক, ৩ শিশু নিহত, ২ নিখোঁজ আসুন সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করি: বিএনপি চেয়ারম্যান তারেক রহমান জামালপুরে ভাঙা ড্রাম ব্রিজে পড়ে শতাধিক মানুষ, ৩ শিশু নিহত আসুন সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করি: বিএনপি চেয়ারম্যান প্রত্যাশিত দেশ গড়তে সবার সহযোগিতা চান প্রধানমন্ত্রী আসুন সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করি — বিএনপি চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসীসহ মুসলমানদের ঈদের শুভেচ্ছা জানালেন তারেক রহমান দেশের মানুষ ও বিশ্ব মুসলিমদের পবিত্র ঈদের শুভেচ্ছা ঈদুল ফিতরে পদ্মা-যমুনা সেতুতে রেকর্ড যানবাহন পারাপার ও টোল আদায়

রিজভীসহ বিএনপির ৩০০ জনের বিরুদ্ধে মামলা

  • আপডেটের সময় : রবিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২১

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ‘বীর-উত্তম’ খেতাব বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত সমাবেশস্থলে হামলা সংঘর্ষের ঘটনায় দুই থানায় মামলা হয়েছে।

শনিবার রাতে শাহবাগ ও রমনা থানায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী, জাতীয় নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায়সহ নামীয় ও অজ্ঞাতনামা উল্লেখ করে ৩০১ জনের বিরুদ্ধে দুটি মামলা হয়। দুই মামলায় পুলিশের বিরুদ্ধে সংঘবদ্ধভাবে হামলা ও সরকারি কাজে বাঁধা দেওয়ার অভিযোগ আনা হয়েছে।

পুলিশ জানায়, শনিবারে ঘটে যাওয়া জাতীয় প্রেসক্লাবে পুলিশ ও বিএনপির সংঘর্ষের ঘটনায় একটি মামলা দায়ের হয়েছে। ওই মামলায় ৩২ জনকে এজহারনামীয় আসামি করে ১২০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

মামলার বাদি এসআই শহিদুল উসমান মাসুম জানান, শনিবার রাতে হওয়া এ মামলায় এখন পর্যন্ত ১৩ জনকে গ্রেফতার দেখানো হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের জন্য অভিযান চালানো হচ্ছে। এছাড়া মামলার অজ্ঞাতনামা আসামিদের চিহ্নিত করার চেষ্টা চলছে।

এদিকে, শাহবাগ থানা পুলিশ সূত্রে জানা গেছে, শাহবাগ থানার মামলায় ২৯ জনকে এজাহার নামীয় আসামি করে অজ্ঞাতনামা ১০০ থেকে ১২০ জনকে আসামি করা হয়েছে। মামলার বাদি হয়েছেন শাহবাগ থানার এসআই গোলাপ উদ্দিন মাহমুদ। মামলায় সরকারি কাজে বাঁধা এবং পুলিশের ওপর হামলার অভিযোগ আনা হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo