1. [email protected] : Staff Reporter : Staff Reporter
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
আসুন সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করি: বিএনপি চেয়ারম্যান জামালপুরের দেওয়ানগঞ্জে ড্রাম ব্রিজ ভেঙে নদীতে পড়ে শতাধিক, ৩ শিশু নিহত, ২ নিখোঁজ আসুন সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করি: বিএনপি চেয়ারম্যান তারেক রহমান জামালপুরে ভাঙা ড্রাম ব্রিজে পড়ে শতাধিক মানুষ, ৩ শিশু নিহত আসুন সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করি: বিএনপি চেয়ারম্যান প্রত্যাশিত দেশ গড়তে সবার সহযোগিতা চান প্রধানমন্ত্রী আসুন সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করি — বিএনপি চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসীসহ মুসলমানদের ঈদের শুভেচ্ছা জানালেন তারেক রহমান দেশের মানুষ ও বিশ্ব মুসলিমদের পবিত্র ঈদের শুভেচ্ছা ঈদুল ফিতরে পদ্মা-যমুনা সেতুতে রেকর্ড যানবাহন পারাপার ও টোল আদায়

জাতীয় নির্বাচনের মতো পৌর নির্বাচনও একতরফা: মোশাররফ

  • আপডেটের সময় : শনিবার, ১৬ জানুয়ারী, ২০২১

জাতীয় নির্বাচনের মতো পৌর নির্বাচনেও ভোট কেন্দ্র ক্ষমতাসীনদের দখলেই বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। শনিবার সকালে এক অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই অভিযোগ করেন।

মোশাররফের মতে, ‘আমরা যতটুকু খবর পেয়েছি, আজকের পৌর সভার নির্বাচনে ক্ষমতাসীনরা সকাল থেকেই আমাদের এজেন্টদের সেন্টারে যেতে দেয়নি, অনেক জায়গায় বের করে দিয়েছে এমনকি বিএনপি সমর্থকদের ভোট কেন্দ্রের কাছেও যেতে দিচ্ছে না।’

নির্বাচনী ব্যবস্থাকে সরকার সম্পূর্ণ ধবংস করে দিয়েছে বলেও অভিযোগ করেন খন্দকার মোশাররফ। বলেন, ভোট কেন্দ্রের অবস্থা কী তা আওয়ামী লীগের নেতারা কিছু কিছু মুখ খুলতে শুরু করেছে। আমি তা বলতে চাই না। সত্যিকার ভোট হইলে আওয়ামী লীগের প্রার্থীরা দরজা ঠুয়াই পাইবো না, দরজা নাকী খুঁজে পাবে না-এটা তো আওয়ামী লীগের প্রার্থীর মুখ থেকে আসছে।

ইভিএমে ভোট গ্রহণের কঠোর সমালোচনা করে তিনি বলেন, ‘এমনিতেই মানুষ ভোট দিতে পারে না। এখন আবার মেসিনে ভোট। এই মেসিনে ভোটে দুরভিসন্ধি আছে।’

৬০ পৌর সভার মধ্যে ২৯টিতে ইভিএমে এবং ৩১টিতে ব্যালট পেপারে ভোট গ্রহণ করা হয়।

গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে মুক্তিযুদ্ধের রজতজয়ন্তী উদযাপনে সন্মাননা বিষয়ক উপ-কমিটির এই বৈঠক হয়। অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের সূবর্ণ জয়ন্তী উদযাপনে দেশের বাইরেও আঞ্চলিক কমিটি গঠন করেছে বিএনপি।

মুক্তিযুদ্ধের রজতজয়ন্তী উদযাপনে জাতীয় কমিটি আহবায়ক খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘আমরা বহির্বিশ্বে আমাদের জাতীয়তাবাদী শক্তির যারা প্রতিনিধি রয়েছেন, আমাদের দলের যেসব শাখা রয়েছে তাদেরকে মিলে আমরা আঞ্চলিক কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছি। মধ্যপ্রাচ্য আঞ্চলিক কমিটি, ইউরোপ আঞ্চলিক কমিটি, যুক্তরাজ্য আঞ্চলিক কমিটি ইতিমধ্যে গঠিত হয়েছে।’

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo