1. [email protected] : Staff Reporter : Staff Reporter
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
সর্বশেষ খবরঃ
ইসি অনলাইনে নয়, ম্যানুয়ালি ইস্যু করবে সাংবাদিক কার্ড নির্বাচন কমিশন: সরকারি কর্মকর্তারা গণভোটে ‘হ্যাঁ’ বা ‘না’ প্রচারণা চালাতে পারবেন না দুদক অনুমোদন: প্রিমিয়ার ব্যাংকের ইকবাল ও সালাম মুর্শেদীসহ ১৭ জনের বিরুদ্ধে ১১টি মামলা নির্বাচনে নেই যারা, তাদেরকেই গণ্ডগোলের কথা বলছে: পররাষ্ট্র উপদেষ্টা ঢাকা–করাচি নন-স্টপ ফ্লাইট কাল থেকে শুরু ড. মুহাম্মদ ইউনূস না আসায় ৩৩২ নম্বর এআইকে পাঠালেন প্রধান উপদেষ্টা ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা স্থগিতের জন্য রিট দাখিল অ্যামনেস্টির মহাসচিবের খোলা চিঠি প্রধান উপদেষ্টার কাছে ঢাকা-করাচি সরাসরি ফ্লাইট শুরু হচ্ছে কাল থেকে যুক্তরাষ্ট্র নির্বাচনে কোনো পক্ষ নেবে না: রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনস

‘পর্যায়ক্রমে দেশের সব মানুষই ভ্যাকসিন পাবে’

  • আপডেটের সময় : রবিবার, ৮ নভেম্বর, ২০২০

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ভারতের সিরাম ইন্সটিটিউট প্রাথমিক চুক্তিতে বাংলাদেশকে ৩ কোটি করোনা ভ্যাকসিন দিলেও পর্যায়ক্রমে আরো ভ্যাকসিন আমদানি করে দেশের সব মানুষকেই ভ্যাকসিন দেয়ার পরিকল্পনা নিয়েছে সরকার।

আজ রবিবার ( ৮ নভেম্বর) সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রীর অফিস কক্ষে বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত মুস্তফা ওসমান তুরান সাক্ষাৎ করতে আসলে মন্ত্রী এসব কথা বলে। সাক্ষাৎকালে উভয় নেতা নিজ নিজ দেশের স্বাস্থ্যখাত প্রসঙ্গে আলোচনা করেন।

বৈঠকে রাষ্ট্রদূত বাংলাদেশের করোনা পরিস্থিতি প্রসঙ্গে জানতে চাইলে স্বাস্থ্যমন্ত্রী জানান, গত বৃহস্পতিবার (৫ নভেম্বর ) ভারতের সিরাম ইন্সটিটিউট,বাংলাদেশের বেক্সিমকো ফার্মা ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে করোনা ভ্যাকসিন সংক্রান্ত একটি ত্রিপক্ষীয় সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়। চুক্তি অনুযায়ী ভারতীয় কোম্পানিটি দেশীয় বেক্সিমকো ফার্মার মাধ্যমে বাংলাদেশকে ৩ কোটি ভ্যাক্সিন প্রদান করবে।

বাংলাদেশ সরকার প্রথমে ৩ কোটি ভ্যাক্সিন দিয়ে করোনা প্রতিরোধে কাজ শুরু করলেও পর্যায়ক্রমে আরো ভ্যাক্সিন আমদানি করে দেশের সব মানুষকেই ভ্যাক্সিন দেয়ার পরিকল্পনা নিয়েছে সরকার।

উভয় নেতা আলোচনাকালে করোনা ইস্যু ছাড়াও রোহিঙ্গা ইস্যু,কমিউনিটি ক্লিনিক সেবা, দেশের হাসপাতাল কার্যক্রমে হাম-রুবেলা টীকা,করোনার সেকেন্ড ওয়েভ সামলানো,উভয় দেশের পারস্পরিক সম্পর্ক উন্নয়ন জোরদার করা প্রসঙ্গেও আলোচনা করেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo