1. [email protected] : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
৭ জুন বাজেট অধিবেশন: সংসদে পেশ হবে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পবিত্র ঈদুল আজহার জন্য ২৫ মে থেকে ৩১ মে টানা সাত দিন সরকারি ছুটি রেললাইনের ঘেঁষে কোরবানির হাট বসানো যাবে না: রেল মন্ত্রণালয় ইসলামপুরে নবম শ্রেণির ছাত্রীকে ধর্ষণে তিনজনের মৃত্যুদণ্ড; প্রধান আসামি সাদিক খালাস জামালপুরে কিশোরী ধর্ষণ মামলায় তিনজনের মৃত্যুদণ্ড, প্রধান আসামি সাদিক খালাস সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদের বিচার শুরু; গ্রেফতারি পরোয়ানা জারি মাইলস্টোন ট্র্যাজেডি: ড. ইউনূসসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা আবেদন রাজধানীর সব ভবনে সৌর প্যানেল বসানোর উদ্যোগ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ফারজানার আয়কর নথি জব্দের নির্দেশ সরকারি প্রাথমিক শিক্ষার্থীদের জন্য বিনা মূল্যে ব্যাগ, ড্রেস ও ফুটওয়্যার বিতরণের উদ্যোগ

সম্পাদক সহ ন্যাশলালিস্ট ভিউ-এর ৫ জনের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মামলা

  • আপডেটের সময় : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২০

করোনা ভাইরাস নিয়ে বিভিন্ন বিভ্রান্তি ছড়ানোর অভিযোগে গত সোমবার মোঃ রাকিবুল ইসলাম বাদী হয়ে ন্যাশনালিস্ট ভিউ ওয়েবসাইটের সম্পাদক সহ সংশ্লিষ্ট ৫ জনের বিরুদ্ধে ডিজিটাল আইনে সাইবার ট্রাইব্যুনালে একটি মামলা দায়ের করেন। মামলা নম্বর ৬৩৫/২০।

এই মামলায় অভিযুক্তরা হলেন – এমডি আবদুন নাফি, এমডি মোস্তাফিজুর রহমান চৌধুরী, এমডি এনামুল হক, মোহাম্মদ মিফতাহুর রহমান ও চিন্ময় দেবনাথ।

পুলিশ পরিদর্শকের কাছে এই মামলাটির বিষয়ে জানতে চাইলে মামলার সত্যতা স্বীকার করে তিনি বলেন, “মামলাটি সাইবার ট্রাইব্যুনালে দায়ের করা হয়েছে এবং বিষয়টি এখন তদন্তাধিন। এ মুহূর্তে এর চেয়ে বেশি কিছু বলা সম্ভব নয়।

উল্লেখ্য যে, ন্যাশনালিস্ট ভিউ একটি অনলাইন ভিত্তিক রাজনৈতিক ওয়েবসাইট। এই ওয়েব সাইটে লেখকেরা রাজনৈতিক বিশ্লেষণ ধর্মী লেখা লিখে থাকেন। লেখালেখির পাশাপাশী এই ওয়েবসাইটে অনলাইন ভিত্তিক টক শো’র আয়োজন ও করা হয়ে থাকে।

তবে বেশ দীর্ঘ সময় ধরে এই ওয়েবসাইটে আওয়ামীলীগ সরকারের বিভিন্ন অসংগতি ও নেতাদের দুর্নীতির বিরুদ্ধে সর্বদা সচ্চর রয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo