1. [email protected] : Staff Reporter : Staff Reporter
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
আসুন সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করি: বিএনপি চেয়ারম্যান জামালপুরের দেওয়ানগঞ্জে ড্রাম ব্রিজ ভেঙে নদীতে পড়ে শতাধিক, ৩ শিশু নিহত, ২ নিখোঁজ আসুন সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করি: বিএনপি চেয়ারম্যান তারেক রহমান জামালপুরে ভাঙা ড্রাম ব্রিজে পড়ে শতাধিক মানুষ, ৩ শিশু নিহত আসুন সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করি: বিএনপি চেয়ারম্যান প্রত্যাশিত দেশ গড়তে সবার সহযোগিতা চান প্রধানমন্ত্রী আসুন সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করি — বিএনপি চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসীসহ মুসলমানদের ঈদের শুভেচ্ছা জানালেন তারেক রহমান দেশের মানুষ ও বিশ্ব মুসলিমদের পবিত্র ঈদের শুভেচ্ছা ঈদুল ফিতরে পদ্মা-যমুনা সেতুতে রেকর্ড যানবাহন পারাপার ও টোল আদায়

১৫ আগস্ট খালেদা জিয়ার জন্মদিন উদ্যাপন করবে না দল

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২০

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৭৬তম জন্মদিন আগামী ১৫ আগস্ট। দীর্ঘদিন ধরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবসের এই দিনে বেগম জিয়ার জন্মদিন কেক কেটে ঘটা করে পালন করা হলেও গত বছর থেকে তার ব্যত্যয় ঘটে। গত বছর ১৫ আগস্ট তার জন্মদিনে কোনো কর্মসূচি রাখেনি বিএনপি।

এ বছরও বেগম জিয়ার জন্মদিনে কোনো কর্মসূচি পালন করবে না দলটি । এখনো দলীয় চেয়ারপারসনের জন্মদিনের দিন কীভাবে পালন হবে—তা নিয়ে দলীয় ফোরামে কোনো আলোচনা হয়নি।

বিএনপির স্থায়ী কমিটির একাধিক সদস্য জানান, ১৫ আগস্ট শোক দিবসে উৎসব করে বেগম জিয়ার জন্মদিন পালন নিয়ে বিতর্ক চলার কারণে কয়েক বছর আগে থেকে কেক কাটা বন্ধ করা হয়। গত বছর ৭৫তম জন্মদিনে ১৫ আগস্টের পরিবর্তে ১৬ আগস্ট জন্মদিন উপলক্ষে জিয়াউর রহমানের মাজার জিয়ারত ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

এই বছরও গত বছরের ন্যায় কর্মসূচি পালন হবে। তার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করে সারাদেশে দোয়া মাহফিলের কর্মসূচি পালন করা হতে পারে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo