1. [email protected] : Staff Reporter : Staff Reporter
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
আসুন সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করি: বিএনপি চেয়ারম্যান জামালপুরের দেওয়ানগঞ্জে ড্রাম ব্রিজ ভেঙে নদীতে পড়ে শতাধিক, ৩ শিশু নিহত, ২ নিখোঁজ আসুন সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করি: বিএনপি চেয়ারম্যান তারেক রহমান জামালপুরে ভাঙা ড্রাম ব্রিজে পড়ে শতাধিক মানুষ, ৩ শিশু নিহত প্রত্যাশিত দেশ গড়তে সবার সহযোগিতা চান প্রধানমন্ত্রী আসুন সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করি: বিএনপি চেয়ারম্যান আসুন সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করি — বিএনপি চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসীসহ মুসলমানদের ঈদের শুভেচ্ছা জানালেন তারেক রহমান দেশের মানুষ ও বিশ্ব মুসলিমদের পবিত্র ঈদের শুভেচ্ছা ঈদুল ফিতরে পদ্মা-যমুনা সেতুতে রেকর্ড যানবাহন পারাপার ও টোল আদায়

রাজনৈতিক মামলায় বন্দিদের মুক্তি দিতে স্বরাষ্ট্রমন্ত্রীকে ফখরুলের চিঠি

  • আপডেটের সময় : বুধবার, ৮ এপ্রিল, ২০২০

করোনাভাইরাস প্রাদুর্ভাবের কারণে বিএনপিসহ অন্যান্য দলের নেতাকর্মী যারা রাজনৈতিক মামলায় কারাগারে আছেন তাদের মুক্তি চেয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বরাবর এক চিঠিতে তিনি আহ্বান জানান। সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে এ চিঠি পাঠানো হয়েছে।

বিএনপি মহাসচিব স্বাক্ষরিত চিঠিতে করোনাভাইরাসের প্রভাবের কারণে হত্যা-ধর্ষণ ও এসিড সন্ত্রাসের মতো গুরুতর অপরাধী ছাড়া অন্যদের মুক্তির বিষয়ে সরকারের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে সব রাজনৈতিক বন্দির মুক্তি চেয়েছেন তিনি। করোনাভাইরাসের সংক্রমণ থেকে এড়াতে অবিলম্বে তাদের মুক্তি দাবি করেন মির্জা ফখরুল।

গত সোমবার মন্ত্রিসভার বৈঠকে অনানুষ্ঠানিক আলোচনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা হত্যা, ধর্ষণ ও এসিড মামলার আসামি ছাড়া দীর্ঘদিন ধরে জেলা খাটা এবং লঘু অপরাধে দণ্ডিতদের কীভাবে মুক্তি দেওয়া যায়- সে বিষয়ে একটি নীতিমালা করতে স্বরাষ্ট্রমন্ত্রীকে নির্দেশ দেন। সরকারের এ সিদ্ধান্তের প্রেক্ষিতে সব রাজনৈতিক দলের নেতাকর্মীদের মুক্তির দাবি জানিয়েছে বিএনপি।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo