1. [email protected] : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
সর্বশেষ খবরঃ
ওমরাহ করতে যাচ্ছিলো; প্রাইভেটকার দুর্ঘটনায় ফরিদপুরের মা-ছেলে-মেয়ে নিহত সংবাদিকতা নির্ধারণে নির্দিষ্ট কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কে সাংবাদিক, কে নয় তা নির্ধারণে স্বীকৃত কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী দু’এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বগুড়ায় পূর্ব শত্রুতায় সাবেক ছাত্রদল নেতা সাগরকে কুপিয়ে হত্যা ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর সাগর-রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন ১২৮ বার পেছালো সাতক্ষীরা-৪ এমপি গাজী নজরুলের বিরুদ্ধে চালকের ওপর হত্যাচেষ্টার মামলা সাগর–রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন জমা ১২৮ বার পেছাল দল থেকে বহিষ্কার হলে এমপি নজরুলের আসন শূন্য হবে: ইসি

‘বাংলাদেশে আর ষড়যন্ত্রের রাজনীতি সফল হবে না’

  • আপডেটের সময় : বুধবার, ১ জানুয়ারী, ২০২০

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বাংলাদেশে আর ষড়যন্ত্রের রাজনীতি সফল হবে না। নির্বাচনই হবে সরকার পরিবর্তনের একমাত্র পদ্ধতি।

তিনি বলেন, বিএনপিসহ কয়েকটি দল আওয়ামী লীগ এবং দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে, ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছে।

তথ্যমন্ত্রী তার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ২০২০ সালের প্রথম দিন বুধবার গত এক বছরে মন্ত্রণালয়ের অর্জন এবং এর ভবিষ্যত পরিকল্পনা সম্পর্কে জানাতে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন।

বিএনপি নেতা সেলিমা রহমানের একটি বক্তব্যের জবাবে হাছান বলেন, দেশবাসী ও আমরা বিগত ১১ বছর ধরে সরকার উৎখাতের এ ধরনের হুমকি শুনে আসছি। কিন্তু আমি তাদেরকে বলতে চাই যে নির্বাচনই সরকার পরিবর্তনের একমাত্র পথ।

তিনি বলেন, আওয়ামী লীগের প্রতি যদি দেশের মানুষের সমর্থন না থাকে তবে, দলটি ক্ষমতা ছেড়ে যাবে। যদিও তারা বিশ্বাস করে ষড়যন্ত্রের মাধ্যমে আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করতে চায়।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেন, আগামী নির্বাচনে যদি জনগণ আমাদের দলকে সমর্থন না জানায়, তাহলে স্বাভাবিক ভাবেই আমরা সরকারে থাকবো না। এছাড়া অন্য কোনো পথ তো নেই।

হাছান বলেন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, বাংলাদেশে অতীতের মতো আর ষড়যন্ত্রের রাজনীতি সফল হবে না এবং সরকারকে বিদায় দেওয়ার একটিই পথ-সেটি হচ্ছে নির্বাচন।

বিরোধী দলকে স্পেস দেওয়া প্রসঙ্গে ড. হাছান বলেন, বাংলাদেশে আমরা বহুদলীয় গণতান্ত্রিক সমাজেই বসবাস করি। এখানে বিরোধী দল সব সময় আইনগত ভাবেই তাদের মত প্রকাশ, প্রতিবাদ করে আসছে।সাংবিধানিকভাবে যে অধিকার, সেই অধিকার সবসময় প্রয়োগ করছে। এখানে কাউকে অধিকার দেওয়ার বিষয় নেই।

তথ্যমন্ত্রী আরও বলেন, মাল্টিপার্টি ডেমোক্রেসিতে আমরা বিশ্বাস করি এবং সেই অনুযায়ী দেশ পরিচালিত হচ্ছে। সুতরাং এখানে বিরোধী দল সব সময়ই সংসদে, সংসদের বাইরে তাদের মত প্রকাশ করছে। সুতরাং অধিকার দেওয়া না দেওয়ার প্রশ্ন অবান্তর।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo