1. [email protected] : Staff Reporter : Staff Reporter
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন
সর্বশেষ খবরঃ
ইসি অনলাইনে নয়, ম্যানুয়ালি ইস্যু করবে সাংবাদিক কার্ড নির্বাচন কমিশন: সরকারি কর্মকর্তারা গণভোটে ‘হ্যাঁ’ বা ‘না’ প্রচারণা চালাতে পারবেন না দুদক অনুমোদন: প্রিমিয়ার ব্যাংকের ইকবাল ও সালাম মুর্শেদীসহ ১৭ জনের বিরুদ্ধে ১১টি মামলা নির্বাচনে নেই যারা, তাদেরকেই গণ্ডগোলের কথা বলছে: পররাষ্ট্র উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস না আসায় ৩৩২ নম্বর এআইকে পাঠালেন প্রধান উপদেষ্টা ঢাকা–করাচি নন-স্টপ ফ্লাইট কাল থেকে শুরু ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা স্থগিতের জন্য রিট দাখিল অ্যামনেস্টির মহাসচিবের খোলা চিঠি প্রধান উপদেষ্টার কাছে ঢাকা-করাচি সরাসরি ফ্লাইট শুরু হচ্ছে কাল থেকে যুক্তরাষ্ট্র নির্বাচনে কোনো পক্ষ নেবে না: রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনস

‘সাহসী ভূমিকা রাখতে শিবিরকে মির্জা ফখরুলের উৎসাহ’

  • আপডেটের সময় : রবিবার, ১৭ নভেম্বর, ২০১৯

‘ছাত্রশিবিরকে সাহসী ভূমিকা রাখতে উৎসাহ দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর’—এমন দাবি করে গণমাধ্যমে প্রেস রিলিজ পাঠিয়েছে শিবিরের কেন্দ্রীয় প্রচার বিভাগ। শুক্রবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় সংগঠনটির প্রচার সম্পাদক শাহাদাত হোসাইন স্বাক্ষরিত প্রেস রিলিজটির সঙ্গে পাঠানো ছবিতে দেখা গেছে, মির্জা ফখরুল ঘরোয়া পোশাক পরা অবস্থায় শিবির নেতাদের কাছ থেকে উপহার সামগ্রী গ্রহণ করছেন।

প্রেস রিলিজে দাবি করা হয়, বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় বিএনপি মহাসচিবের সঙ্গে সাক্ষাৎ করেন শিবিরের সভাপতি ড. মোবারক হোসাইন, সেক্রেটারি জেনারেল সিরাজুল ইসলামসহ সংগঠনের কয়েকজন নেতা।

এতে জানানো হয়, ‘সাক্ষাৎকালে ছাত্রশিবিরের ২০২০ সালের প্রকাশনা সামগ্রী মির্জা ফখরুলকে উপহার হিসেবে দেওয়া হয়। তিনি এসব প্রকাশনা সামগ্রীর ভূয়সী প্রশংসা করেন এবং ছাত্রশিবিরকে অভিনন্দন জানান।’

প্রেস রিলিজে বলা হয়, ‘বিএনপি মহাসচিব বলেছেন, বর্তমান সরকারের অপশাসন ছাত্রসমাজ নিজেদের জীবন দিয়ে প্রতিরোধ করছে। ইসলাম, দেশ, গণতন্ত্র ও দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় ছাত্রসমাজ ও যুবসমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে। আমি বিশ্বাস করি, তাদের হাত ধরেই জাতি ফ্যাসিবাদী অপশাসন থেকে মুক্তি পাবে ইনশাআল্লাহ। তিনি ছাত্রশিবিরকে এক্ষেত্রে সাহসী ভূমিকা অব্যাহত রাখার জন্য উৎসাহ দেন।’

প্রেস রিলিজে জানানো হয়, ‘মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশ ও জাতি ইতিহাসের ক্রান্তিকাল অতিক্রম করছে। ফ্যাসিবাদীরা জানে, ছাত্রসমাজ ও যুবসমাজ ঘুরে দাঁড়ালে তাদের অস্তিত্ব হুমকির মুখে পড়বে। তাই নানা কায়দায় তারা ছাত্রসমাজের ওপর নিপীড়ন চালিয়ে যাচ্ছে।’

বিবৃতিতে জানানো হয়, ‘শিবির নেতারা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্যের সর্বশেষ খোঁজ-খবর নেন এবং তার সুস্থতা ও দ্রুত মুক্তির জন্য দোয়া করেন।’ নেতারা বলেন, ‘দেশের এই সংকটকালে খালেদা জিয়াকে আজ বড় বেশি প্রয়োজন।’

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo