1. [email protected] : Staff Reporter : Staff Reporter
রবিবার, ২১ জুন ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে তরুণদের এগিয়ে আসার আহ্বান উজানের পাহাড়ি ঢলে ফুলে ফেঁপে উঠেছে তিস্তা নদী উত্তরের চার জেলায় স্বল্পমেয়াদী বন্যার শঙ্কা শিক্ষামন্ত্রী: বিশ্ববিদ্যালয় শুধু সনদ নয়, দক্ষ মানবসম্পদ গড়ার কেন্দ্র হতে হবে ধানমন্ডিতে ১০ তলা থেকে পড়ে ৮ বছর বয়সী গৃহকর্মীর মৃত্যু পুলিশ ইউনিফর্মে বদল: জেলা-ইউনিটে গাঢ় নীল ও খাকি, মহানগরে লাইট অলিভ ধানমন্ডিতে ১০তলা ভবনের বারান্দা থেকে পড়ে ৮ বছরের গৃহকর্মীর মৃত্যু গুজব ও এআই-ভিত্তিক বিভ্রান্তি রোধে সরকার কঠোর হচ্ছে শিক্ষামন্ত্রী: সারাদেশে একযোগে অভিন্ন প্রশ্নপত্রে বোর্ড পরীক্ষা হবে সাবেক ডিবি এডিসি গোলাম সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে

মনোনয়ন ফরম কিনলেন অর্থমন্ত্রী

  • আপডেটের সময় : শুক্রবার, ৯ নভেম্বর, ২০১৮

সিলেট-১ আসন থেকে নির্বাচনের জন্য অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের পক্ষে মনোনয়নপত্র কিনেছেন ছেলে সাহেদ মুহিত।

শুক্রবার (৯ নভেম্বর) বিকালে মনোনয়নপত্রটি কেনা হয়।

সাহেদ মুহিত বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আব্বু মনোনয়ন কেনার জন্য পার্টি অফিসে গিয়েছিলেন। কিন্তু প্রচুর লোকজন থাকায় তিনি নামতে পারেননি। তাই আব্বুর হয়ে আমি মনোনয়ন কিনেছি।’

এদিকে সিলেট-১ আসন থেকে অর্থমন্ত্রীর ভাই ড. একে আব্দুল মোমেনও মনোনয়নপত্র কিনেছেন।

বৃহস্পতিবার (৮ নভেম্বর) সচিবালয়ে সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অর্থমন্ত্রী বলেন, ‘নির্বাচনে দাঁড়াবো না, ইটস মাই ডিসিশন। তবে আমি ডামি ক্যান্ডিডেট হিসেবে মনোয়ানয়নপত্র সাবমিট করবো, যদি কোনও কারণে আমার ক্যান্ডিডেট যে হবে সে মিস করে যায়, তাহলে আমাকে দাঁড়াতে হবে। এটা একটি রুটিন ব্যাপার।’ মুহিত বলেন, ‘আই ওয়ান্ট টু রিটায়ার্ড’।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo