1. [email protected] : Staff Reporter : Staff Reporter
বুধবার, ০৬ মে ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
সর্বশেষ খবরঃ
সরকারি বিভাগের ধীরগতি বিনিয়োগে প্রধান প্রতিবন্ধকতা: মির্জা ফখরুল মদনে শিশুধর্ষণ ও ন্যূনতম অন্তঃসত্ত্বা অভিযোগ: শিক্ষকে গৌরিপুর থেকে গ্রেপ্তার গরুর হাটে চাঁদাবাজি সহ্য করা হবে না: প্রতিমন্ত্রীর কড়া বার্তা এপ্রিল মাসে সড়ক, নৌ ও রেল দুর্ঘটনায় ৪৩৪ জনের মৃত্যু সেনাপ্রধানের মতে, দেশের ইতিহাসে এত সুন্দর নির্বাচন আগে হয়নি এনসিপির নুসরাত তাবাসসুম শপথ নিলেন ত্রয়োদশ সংসদে সংসদ সদস্য হিসেবে শাপলা চত্বরে হত্যাযজ্ঞ: সাবেক ডিআইজি আবদুল জলিল রাজসাক্ষী হতে চান ঈদুল আজহা: ট্রেনের আগাম টিকিট বিক্রির সময়সূচি ঘোষণা মেহেরপুরে স্ত্রীর সামনে স্বামীকে কুপিয়ে হত্যা ঈদুল আজহা: ট্রেনের আগাম টিকিট বিক্রির সময়সূচি ঘোষণা

আন্দোলনের সব অর্থ দিয়েছেন তারেক রহমান: নৌমন্ত্রী

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৯ আগস্ট, ২০১৮

নৌপরিবহনমন্ত্রী ও বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি শাজাহান খান বলেছেন, ঢাকায় দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় দেশে যে নৈরাজ্যের আন্দোলন সৃষ্টি হয়েছিল, তার সব অর্থ লন্ডনে বসে জোগান দিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান।

বৃহস্পতিবার সকালে মাদারীপুর জেলা পরিষদের হলরুমে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শাজাহান খান এ সময় আরও বলেন, বিএনপি এখন আর রাজনৈতিক দল নয়, এটি এখন একটি পরগাছা দলে পরিণত হয়েছে। তারা নিজেরা কোনো আন্দোলন করতে পারে না। দেশে কোনো একটি ঘটনা ঘটলেই সেটিকে উসকে দিতে চেষ্টা করে।

মাদারীপুর জেলা পরিষদ চেয়ারম্যান মিয়াজউদ্দিন খানের সভাপতিত্বে মাদারীপুর জেলা পরিষদ আয়োজিত এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি প্রদান অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. ওয়াহিদুল ইসলাম, পুলিশ সুপার সুব্রত কুমার হালদার, এলজিআরডির উপপরিচালক রাসেল সাবরিন প্রমুখ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo