1. [email protected] : Staff Reporter : Staff Reporter
সোমবার, ২২ জুন ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
গেজেটে ঘোষণা: এক বছরব্যাপী ‘নজরুল বর্ষ’ (২৫ মে–২৫ মে) জিয়াউল আহসানের দেহরক্ষী ইমরুল কায়েসের দাবি: ১৫০–২০০ জনকে হত্যা করতে দেখা ধর্ষণ ও ভ্রূণ নষ্টের অভিযোগ: বহিষ্কৃত শিবির নেতা জিসান ২ দিনের রিমান্ডে বগুড়ায় শিশু রিফাত হত্যা: পাঁচজনের মৃত্যুদণ্ড ধানমন্ডিতে ১০ তলা থেকে পড়ে গৃহকর্মীর মৃত্যু; পাউবো প্রকৌশলী দম্পতি দুই দিনের রিমান্ডে সিলেটের ডিসি মো. সারওয়ার আলমকে প্রত্যাহার, জনপ্রশাসনে সংযুক্ত দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে তরুণদের এগিয়ে আসার আহ্বান উজানের পাহাড়ি ঢলে ফুলে ফেঁপে উঠেছে তিস্তা নদী উত্তরের চার জেলায় স্বল্পমেয়াদী বন্যার শঙ্কা শিক্ষামন্ত্রী: বিশ্ববিদ্যালয় শুধু সনদ নয়, দক্ষ মানবসম্পদ গড়ার কেন্দ্র হতে হবে

বৃহস্পতিবার সোহরাওয়ার্দী উদ্যানে ১৮ দলের সমাবেশ

  • আপডেটের সময় : বুধবার, ৩০ অক্টোবর, ২০১৩

18 party

৬০ ঘন্টা হরতাল কর্মসূচি পালনকালে সারাদেশে নেতাকর্মীদের হত্যা, হামলা-মামলা, নির্যাতন ও নিপীড়নের প্রতিবাদে ১৮ দলীয় জোট বৃহস্পতিবার বিকেলে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করবে।

বিএনপি নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করতে চেয়ে বিএনপির পক্ষ থেকে অনুমতি চাইলে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি দেয়।

ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব আব্দুস সালাম সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন। ডিএমপির সিদ্ধান্ত বিএনপি মেনে নিয়েছে বলেও জানান তিনি।

প্রসঙ্গত, ১৮ দলীয় জোটের টানা ৬০ ঘণ্টার হরতাল শেষে গত মঙ্গলবার রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কর্মসূচি ঘোষণা করেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo