1. [email protected] : Staff Reporter : Staff Reporter
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
সর্বশেষ খবরঃ
ওমরাহ করতে যাচ্ছিলো; প্রাইভেটকার দুর্ঘটনায় ফরিদপুরের মা-ছেলে-মেয়ে নিহত সংবাদিকতা নির্ধারণে নির্দিষ্ট কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কে সাংবাদিক, কে নয় তা নির্ধারণে স্বীকৃত কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী দু’এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বগুড়ায় পূর্ব শত্রুতায় সাবেক ছাত্রদল নেতা সাগরকে কুপিয়ে হত্যা ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর সাগর-রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন ১২৮ বার পেছালো সাতক্ষীরা-৪ এমপি গাজী নজরুলের বিরুদ্ধে চালকের ওপর হত্যাচেষ্টার মামলা সাগর–রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন জমা ১২৮ বার পেছাল দল থেকে বহিষ্কার হলে এমপি নজরুলের আসন শূন্য হবে: ইসি

প্রধান নির্বাচন কমিশন বরাবরে বিজ্ঞ আইনজীবীর লিগ্যাল নোটিশ

  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০১৩

গুডনিউজ ডেস্ক।
২৯ অক্টোবর ২০১৩ মঙ্গলবার বাংলাদেশ কল্যাণ পার্টির আইন বিষয়ক সম্পাদক, বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবী এডভোকেট মো. মুবিনুল হক, প্রধান নির্বাচন কমিশনার বরাবরে এডিসহ রেজিস্ট্রিকৃত একটি লিগ্যাল নোটিশ (নোটিশ ডিমান্ডিং জাস্টিস) প্রেরণ করেন। তার নোটিশে গত ৩১/০৮/২০১৩ তারিখে প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দিন আহমেদ এমপিরা পদত্যাগ না করলে মহাসংকটের যে আশংকা ব্যক্ত করেছেন, সেই আশংকা তিনি কেন ব্যক্ত করেছেন তা ব্যাখ্যা করা প্রয়োজন মর্মে উক্ত লিগ্যাল নোটিশ প্রেরণ করেন। তিনি নোটিশে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা এবং সাবেক প্রধান বিচারপতি মো. হাবিবুর রহমান সম্পাদিত আইন শব্দ কোষের আলোকে বলেন, ১৯৫৭ সালের দি হাউজ অফ কমনস ডিসকোয়ালিফিকেশন আইনে লাভজনক পদে নিয়োজিত ব্যক্তিদের সংসদ সদস্য পদে থাকার এবং সংসদ সদস্য হওয়ার অযোগ্য বলে ঘোষণা করা হয়। বাংলাদেশের সংবিধানেও লাভজনক পদে অধিষ্ঠিত ব্যক্তিদের সংসদ সদস্য থাকার এবং সংসদ সদস্য নির্বাচিত হওয়ার অযোগ্য বলা হয়েছে মর্মে তিনি বিভিন্ন তথ্য-উপাত্ত লিগ্যাল নোটিশে উপস্থাপন করেন।
জাতীয় নিরাপত্তাহীনতার আশংকা ও সম্ভাব্য গৃহযুদ্ধের আশংকার সৃষ্ট সাংবিধানিক সংকট থেকে উত্তরণের জন্য সংবিধানের উক্ত ৬৬/৪ অনুচ্ছেদের বাস্তবায়নের সাংবিধানিক বাধ্যবাধকতার জন্য উক্ত লিগ্যাল নোটিশ প্রেরণ করা হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo