1. [email protected] : Staff Reporter : Staff Reporter
বুধবার, ০৬ মে ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
সর্বশেষ খবরঃ
সরকারি বিভাগের ধীরগতি বিনিয়োগে প্রধান প্রতিবন্ধকতা: মির্জা ফখরুল মদনে শিশুধর্ষণ ও ন্যূনতম অন্তঃসত্ত্বা অভিযোগ: শিক্ষকে গৌরিপুর থেকে গ্রেপ্তার গরুর হাটে চাঁদাবাজি সহ্য করা হবে না: প্রতিমন্ত্রীর কড়া বার্তা এপ্রিল মাসে সড়ক, নৌ ও রেল দুর্ঘটনায় ৪৩৪ জনের মৃত্যু সেনাপ্রধানের মতে, দেশের ইতিহাসে এত সুন্দর নির্বাচন আগে হয়নি এনসিপির নুসরাত তাবাসসুম শপথ নিলেন ত্রয়োদশ সংসদে সংসদ সদস্য হিসেবে শাপলা চত্বরে হত্যাযজ্ঞ: সাবেক ডিআইজি আবদুল জলিল রাজসাক্ষী হতে চান ঈদুল আজহা: ট্রেনের আগাম টিকিট বিক্রির সময়সূচি ঘোষণা মেহেরপুরে স্ত্রীর সামনে স্বামীকে কুপিয়ে হত্যা ঈদুল আজহা: ট্রেনের আগাম টিকিট বিক্রির সময়সূচি ঘোষণা

বগুড়ায় ১৪৪ ধারার মধ্যে বিআরডিবি অফিসে আগুন

  • আপডেটের সময় : শুক্রবার, ২৫ অক্টোবর, ২০১৩
বগুড়ায় ১৪৪ ধারার মধ্যে বিআরডিবি অফিসে আগুন
বগুড়ার নন্দীগ্রাম উপজেলা সদরে ১৪৪ ধারা জারি থাকা অবস্থায় বাংলাদেশ রুরাল ডেভলপমেন্ট বোর্ড (বিআরডিবি) অফিসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

শুক্রবার ভোরে উপজেলা চত্বরে এ ঘটনা ঘটে।

এতে অফিসের দু’টি কক্ষে রাখা কাগজপত্রসহ কয়েকটি আসবাবপত্র পুড়ে গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও কারা এ ঘটনা ঘটিয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাতে পারেনি।

নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আলী ঘটনার সত্যতা স্বীকার করে গুডনিউজকে জানান, উপজেলা চত্বরে অবস্থিত বিআরডিবি অফিসের একটি কক্ষের জানালা খোলা ছিল। শুক্রবার ভোর ৫টা থেকে সাড়ে ৫টার মধ্যে কে বা কারা জানালা দিয়ে অগ্নিসংযোগ করে। এতে অফিসের দু’টি কক্ষের কয়েকটি চেয়ার-টেবিলসহ কিছু আসবাবপত্র ও কাগজ পুড়ে গেছে।

তিনি আরও জানান, সৌভাগ্যক্রমে আগুনটি স্থায়ী না হওয়ায় বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা পাওয়া গেছে। তবে ঘটনাটি যেই ঘটিয়ে থাকুক, তদন্ত করে অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে পুলিশ।

প্রসঙ্গত, উপজেলা শহরের বাসস্ট্যান্ড এলাকায় বিএনপি ও আওয়ামী লীগের পাল্টাপাল্টি মিছিল-সমাবেশ কেন্দ্র করে বৃহস্পতিবার রাত ১০টা থেকে শনিবার সকাল ৬টা পর্যন্ত নন্দীগ্রাম পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করে স্থানীয় উপেজলা প্রশাসন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo