1. [email protected] : Staff Reporter : Staff Reporter
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
সর্বশেষ খবরঃ
ওমরাহ করতে যাচ্ছিলো; প্রাইভেটকার দুর্ঘটনায় ফরিদপুরের মা-ছেলে-মেয়ে নিহত সংবাদিকতা নির্ধারণে নির্দিষ্ট কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কে সাংবাদিক, কে নয় তা নির্ধারণে স্বীকৃত কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী দু’এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বগুড়ায় পূর্ব শত্রুতায় সাবেক ছাত্রদল নেতা সাগরকে কুপিয়ে হত্যা ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর সাগর-রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন ১২৮ বার পেছালো সাতক্ষীরা-৪ এমপি গাজী নজরুলের বিরুদ্ধে চালকের ওপর হত্যাচেষ্টার মামলা সাগর–রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন জমা ১২৮ বার পেছাল দল থেকে বহিষ্কার হলে এমপি নজরুলের আসন শূন্য হবে: ইসি

রাশিয়া-সৌদি আরব ম্যাচে আর্জেন্টাইন রেফারি

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৪ জুন, ২০১৮

বাংলাদেশ সময় আজ রাত ৯টায় রাশিয়া-সৌদি আরব ম্যাচ দিয়ে শুরু হবে বিশ্বকাপ। প্রথম ম্যাচে মাঠে রেফারির দায়িত্ব পালন করবেন নেস্তর পিতানা

রাশিয়ায় বিশ্বের সবচেয়ে বড় ফুটবলযজ্ঞের পর্দা উঠতে আর মাত্র কয়েক ঘণ্টা বাকি। বাংলাদেশ সময় আজ রাত ৯টায় রাশিয়া-সৌদি আরব ম্যাচ দিয়ে বিশ্বকাপের ঢাকে কাঠি পড়বে। তবে এই উদ্বোধনী ম্যাচে মাঠে কিন্তু আর্জেন্টিনাও থাকছে! রাশিয়া-সৌদি আরব ম্যাচের রেফারি যে একজন আর্জেন্টাইন।

লুঝনিকি স্টেডিয়ামে এই ম্যাচ পরিচালনার ভার পেয়েছেন নেস্তর পিতানা। সাবেক এই অভিনেতা এখন পেশায় শরীরচর্চার শিক্ষক হলেও ফুটবলের বাঁশি হাতে মাঠে নেমেছেন সেই ২০০৭ সাল থেকে। আর্জেন্টিনার ঘরোয়া ফুটবল থেকে মাত্র তিন বছরের মধ্যে ফিফার তালিকাভুক্ত রেফারিদের মধ্যে জায়গা করে নেন পিতানা। ৪৩ বছর বয়সী এই রেফারি এ বছর বাছাইপর্বে ছয়টি ম্যাচ পরিচালনা করেছেন। সর্বশেষ ব্রাজিল বিশ্বকাপের চূড়ান্তপর্বে চারটি ম্যাচ পরিচালনা করেছেন পিতানা।

এই বিশ্বকাপ থেকেই প্রথমবারের মতো ব্যবহার করা হবে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রযুক্তি। সৌদি-আরব রাশিয়া ম্যাচে ভিএআর রেফারির দায়িত্ব পেয়েছেন একজন ইতালিয়ান—মাসিমিলিয়ানো ইরাতি। বিশেষজ্ঞ হিসেবে চার সদস্যের ভিএআর রেফারি দলের নেতৃত্ব দেবেন তিনি।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo