1. [email protected] : Staff Reporter : Staff Reporter
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
ওমরাহ করতে যাচ্ছিলো; প্রাইভেটকার দুর্ঘটনায় ফরিদপুরের মা-ছেলে-মেয়ে নিহত সংবাদিকতা নির্ধারণে নির্দিষ্ট কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কে সাংবাদিক, কে নয় তা নির্ধারণে স্বীকৃত কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী দু’এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বগুড়ায় পূর্ব শত্রুতায় সাবেক ছাত্রদল নেতা সাগরকে কুপিয়ে হত্যা ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর সাগর-রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন ১২৮ বার পেছালো সাতক্ষীরা-৪ এমপি গাজী নজরুলের বিরুদ্ধে চালকের ওপর হত্যাচেষ্টার মামলা সাগর–রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন জমা ১২৮ বার পেছাল দল থেকে বহিষ্কার হলে এমপি নজরুলের আসন শূন্য হবে: ইসি

ঢাকার অনূর্ধ্ব-১৪ একাডেমী কাপ ফুটবলে এসবিআলী সেমিফাইনালে

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬

বাংলাদেশ ফুটবল সাপোর্টার্স ফোরাম এর উদ্যোগে, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহযোগিতা এবং বসুন্ধরা কিংসের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত হয়েছে বসুন্ধরা কিংস বিএফএসএফ অনূর্ধ্ব-১৪ একাডেমী কাপ ফুটবল প্রতিযোগিতা। এই প্রতিযোগিতার সেমিফাইনালে পৌঁছেছে এসবিআলী ফুটবল একাডেমী খুলনা।

সোমবার (৪ মে) ঢাকার কমলাপুরের বীরশ্রেষ্ঠ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল এসবিআলী ফুটবল একাডেমী খুলনা এবং হরিয়ান ফুটবল একাডেমী রাজশাহী। টানটান উত্তেজনাপূর্ণ এই ম্যাচে এসবিআলী ক্লাব ৩-১ গোলে হারায় রাজশাহী বিভাগের হরিয়ানা একাডেমিকে। গোলগুলো করেন ইমরান, শিশির এবং অন্তর। ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন এসবিআলী ফুটবল একাডেমীর ইয়াসিন।

আগামী ৬ মে বিকেল ৪টায় সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।

এসবিআলী ফুটবল একাডেমীর খেলোয়াড়দের মধ্যে রয়েছেন আকাশ, হামিম, হোসাইন, জামিল, রিফাত, ইয়াসিন, শিশির, অন্তর, সুজন, সাব্বির, অংকন, বাইজিদ, সৌরভ, অনিক, রোহিত, তাজ, ইমরান, আবির, নাফিস, রাফি ও আইয়ান। দলের সঙ্গে রয়েছেন টিম ম্যানেজার মোহাম্মদ ইউসুফ আলী, প্রধান কোচ শহিদুল ইসলাম এবং সহকারী কোচ নুরুল ইসলাম শিমুল।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo