1. [email protected] : Staff Reporter : Staff Reporter
সোমবার, ২২ জুন ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
গেজেটে ঘোষণা: এক বছরব্যাপী ‘নজরুল বর্ষ’ (২৫ মে–২৫ মে) জিয়াউল আহসানের দেহরক্ষী ইমরুল কায়েসের দাবি: ১৫০–২০০ জনকে হত্যা করতে দেখা ধর্ষণ ও ভ্রূণ নষ্টের অভিযোগ: বহিষ্কৃত শিবির নেতা জিসান ২ দিনের রিমান্ডে বগুড়ায় শিশু রিফাত হত্যা: পাঁচজনের মৃত্যুদণ্ড ধানমন্ডিতে ১০ তলা থেকে পড়ে গৃহকর্মীর মৃত্যু; পাউবো প্রকৌশলী দম্পতি দুই দিনের রিমান্ডে সিলেটের ডিসি মো. সারওয়ার আলমকে প্রত্যাহার, জনপ্রশাসনে সংযুক্ত দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে তরুণদের এগিয়ে আসার আহ্বান উজানের পাহাড়ি ঢলে ফুলে ফেঁপে উঠেছে তিস্তা নদী উত্তরের চার জেলায় স্বল্পমেয়াদী বন্যার শঙ্কা শিক্ষামন্ত্রী: বিশ্ববিদ্যালয় শুধু সনদ নয়, দক্ষ মানবসম্পদ গড়ার কেন্দ্র হতে হবে

খুলনায় স্কুল ও মাদ্রাসার বালক-বালিকা অ্যাথলেটিকস প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

  • আপডেটের সময় : শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২৬ এর আওতায় খুলনা জেলা ক্রীড়া অফিসের সার্বিক ব্যবস্থাপনায় গতকাল বৃহস্পতিবার খুলনা বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্সে খুলনা জেলার বিভিন্ন স্কুল ও মাদ্রাসার বালক-বালিকাদের অংশগ্রহণে অ্যাথলেটিকস প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা শিক্ষা অফিসার এস এম ছায়েদুর রহমান। তিনি ফেস্টুন ও বেলুন উড়িয়ে প্রতিযোগিতা উদ্বোধন করেন এবং বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানটিতে বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় ফুটবল কোচ শেখ আশরাফ হোসেন, অ্যাথলেটিক্স কোচ মোঃ আমির আলী, মোঃ আবুবক্কার এবং শেখ ইদ্রিস আলী। সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া কর্মকর্তা মোঃ আলীমুজ্জামান।

অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বিভিন্ন ইভেন্টে প্রতিভা প্রদর্শন করেন এবং অ্যাথলেটিকস চর্চার মাধ্যমে শারীরিক সক্ষমতা ও মনোবল বৃদ্ধির পাশাপাশি ক্রীড়াবিদ হিসেবে গড়ে ওঠার সুযোগ পান। এমন কর্মসূচি স্থানীয় পর্যায়ে ক্রীড়া পরিচর্যা এবং যুবদের মধ্যে স্বাস্থ্যসম্মত প্রতিযোগিতাকে উৎসাহিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo