1. [email protected] : Staff Reporter : Staff Reporter
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
ওমরাহ করতে যাচ্ছিলো; প্রাইভেটকার দুর্ঘটনায় ফরিদপুরের মা-ছেলে-মেয়ে নিহত সংবাদিকতা নির্ধারণে নির্দিষ্ট কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কে সাংবাদিক, কে নয় তা নির্ধারণে স্বীকৃত কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী দু’এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বগুড়ায় পূর্ব শত্রুতায় সাবেক ছাত্রদল নেতা সাগরকে কুপিয়ে হত্যা ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর সাগর-রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন ১২৮ বার পেছালো সাতক্ষীরা-৪ এমপি গাজী নজরুলের বিরুদ্ধে চালকের ওপর হত্যাচেষ্টার মামলা সাগর–রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন জমা ১২৮ বার পেছাল দল থেকে বহিষ্কার হলে এমপি নজরুলের আসন শূন্য হবে: ইসি

ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৪ জাতীয় ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

  • আপডেটের সময় : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬

খুলনায় ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৪ জাতীয় ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫-২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠান সোমবার সকাল সাড়ে ৮টায় খুলনা জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে। এই খেলার উদ্বোধনে উপস্থিত ছিলেন খুলনা জেলা প্রশাসক ও খুলনা জেলা ক্রীড়া সংস্থার আহবায়ক হুরে জান্নাত প্রধান অতিথি হিসেবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া কর্মকর্তা ও পশ্চিমাঞ্চলীয় খুলনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মোঃ আলীমুজ্জামান।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বয়সভিত্তিক ক্রিকেটের অনূর্ধ্ব-১৪, ১৬ ও ১৮ গ্রুপের খেলোয়াড় বাছাই কমিটির চেয়ারম্যান মোঃ খায়রুল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন ক্রিকেট খেলার এই কমিটির সম্পাদক শাহীদ আসিফ হোসেন, সাবেক সদস্য মোঃ বেলাল হোসেন, এস এম জাকির হোসেন, বিসিবির বয়সভিত্তিক খেলোয়াড় নির্বাচক মেহেরাব হোসেন অপি, মোঃ ইলিয়াছ সানি ও এস এম আজাদসহ বিভিন্ন সংশ্লিষ্ট দলের কর্মকর্তাগণ। অনুষ্ঠানে প্রতিটি দলে খেলোয়াড় নির্বাচনে ব্যাপক আলোচনা ও পরিকল্পনা অনুষ্ঠিত হয়, যা এই টুর্নামেন্টকে আরও আকর্ষণীয় করে তুলবে বলে আশা প্রকাশ করা হচ্ছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo