1. [email protected] : Staff Reporter : Staff Reporter
সোমবার, ২২ জুন ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
সর্বশেষ খবরঃ
দুদক কমিশনার নিয়োগের জন্য পাঁচ সদস্যের সার্চ কমিটি গঠন কাফরুলে চলন্ত মোটরসাইকেলে ইটের আঘাতে রাফির মৃত্যু গেজেটে ঘোষণা: এক বছরব্যাপী ‘নজরুল বর্ষ’ (২৫ মে–২৫ মে) জিয়াউল আহসানের দেহরক্ষী ইমরুল কায়েসের দাবি: ১৫০–২০০ জনকে হত্যা করতে দেখা ধর্ষণ ও ভ্রূণ নষ্টের অভিযোগ: বহিষ্কৃত শিবির নেতা জিসান ২ দিনের রিমান্ডে বগুড়ায় শিশু রিফাত হত্যা: পাঁচজনের মৃত্যুদণ্ড ধানমন্ডিতে ১০ তলা থেকে পড়ে গৃহকর্মীর মৃত্যু; পাউবো প্রকৌশলী দম্পতি দুই দিনের রিমান্ডে সিলেটের ডিসি মো. সারওয়ার আলমকে প্রত্যাহার, জনপ্রশাসনে সংযুক্ত দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে তরুণদের এগিয়ে আসার আহ্বান উজানের পাহাড়ি ঢলে ফুলে ফেঁপে উঠেছে তিস্তা নদী

খুলনায় ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৬ টুর্নামেন্টের উদ্বোধন

  • আপডেটের সময় : শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬

ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫-২৬-এর উদ্বোধনী অনুষ্ঠান আজ শুক্রবার (১৭ এপ্রিল) খুলনা বিভাগীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) আবু সায়েদ মোঃ মনজুর আলম।

প্রধান অতিথি উদ্বোধনী ভাষণে বলেন, শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক বিকাশের জন্য খেলাধুলা অপরিহার্য। তিনি বলেন, এমন টুর্নামেন্টের মাধ্যমে তরুণদের মধ্যে দেশপ্রেম, শৃঙ্খলা, ভ্রাতৃত্ব, উদারতা ও নেতৃত্বের গুণাবলি গড়ে ওঠে। এই প্রতিযোগিতা থেকেই উঠে আসবে একঝাঁক উদীয়মান খেলোয়াড় যারা ভবিষ্যতে দেশের ক্রিকেটকে সামনে নিয়ে যাবে।

তিনি আরও বলেন, খেলাধুলার মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য লক্ষ্য থাকা দরকার। আমাদের সততার অভাব না থাকলেও পৃষ্ঠপোষকিত্ব ঘাটতি হচ্ছে, যা মোকাবিলা করতে হবে। আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের পরিচিতি ক্রীড়া, বিশেষত ক্রিকেটের মাধ্যমে স্থাপিত হয়েছে। খেলোয়াড়দের সুস্থ থাকতে, নিয়ম-কানুন মেনে চলতে এবং সবাইকে সম্মান জানাতে হবে—এগুলোই সফলতার চাবিকাঠি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক ও বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য শেখ দিদারুল আলম, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মোঃ মোস্তাক উদ্দীন, সাবেক ক্রীড়া শিক্ষক এ্যাডভোকেট মোল্লা আফুরুল ইসলাম, বিসিবির কোর্স মেহরাব হোসেন (অপি), এবং বিকেএসপির কোর্স আছাফুল হক টুলটুল প্রমুখ।

উদ্বোধনী পর্বে অতিথিরা খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হন এবং তাদের প্রতি উৎসাহব্যঞ্জক বক্তব্য রাখেন। খুলনা বিভাগে মোট ১০টি দল গঠন করা হয়েছে। উদ্বোধনী ম্যাচে বিকেএসপি বনাম রংপুর বিভাগ মুখোমুখি হয়। খুলনা বিভাগীয় ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় এই টুর্নামেন্ট পরিচালনা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

উল্লেখ্য, দেশের বিভিন্ন বিভাগে ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট টুর্নামেন্টের খেলা অনুষ্ঠিত হবে এবং ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে খুলনা বিভাগীয় স্টেডিয়ামে। প্রতিযোগিতায় অংশগ্রহণ করে কয়েক জন প্রতিভাবান খেলোয়াড় ভবিষ্যতে দেশের হয়ে উজ্জ্বল ভূমিকা রাখার যোগ্যতা প্রমাণ করবেন—এটাই প্রত্যাশা।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo