1. [email protected] : Staff Reporter : Staff Reporter
সোমবার, ২২ জুন ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন
সর্বশেষ খবরঃ
গেজেটে ঘোষণা: এক বছরব্যাপী ‘নজরুল বর্ষ’ (২৫ মে–২৫ মে) জিয়াউল আহসানের দেহরক্ষী ইমরুল কায়েসের দাবি: ১৫০–২০০ জনকে হত্যা করতে দেখা ধর্ষণ ও ভ্রূণ নষ্টের অভিযোগ: বহিষ্কৃত শিবির নেতা জিসান ২ দিনের রিমান্ডে বগুড়ায় শিশু রিফাত হত্যা: পাঁচজনের মৃত্যুদণ্ড ধানমন্ডিতে ১০ তলা থেকে পড়ে গৃহকর্মীর মৃত্যু; পাউবো প্রকৌশলী দম্পতি দুই দিনের রিমান্ডে সিলেটের ডিসি মো. সারওয়ার আলমকে প্রত্যাহার, জনপ্রশাসনে সংযুক্ত দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে তরুণদের এগিয়ে আসার আহ্বান উজানের পাহাড়ি ঢলে ফুলে ফেঁপে উঠেছে তিস্তা নদী উত্তরের চার জেলায় স্বল্পমেয়াদী বন্যার শঙ্কা শিক্ষামন্ত্রী: বিশ্ববিদ্যালয় শুধু সনদ নয়, দক্ষ মানবসম্পদ গড়ার কেন্দ্র হতে হবে

চৈত্র সংক্রান্তিতে খুলনা বিশ্ববিদ্যালয়ে প্রাণবন্ত ঘুড়ি উৎসব

  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬

বাংলা বর্ষপঞ্জির শেষ দিন চৈত্র সংক্রান্তি উপলক্ষে খুলনা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে বর্ণিল ঘুড়ি উৎসব অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকাল ৫টায় উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম উৎসবের উদ্বোধন করেন এবং এতে অংশগ্রহণকারীদের শুভেচ্ছা জানান।

উদ্বোধনী বক্তব্যে উপাচার্য বলেন, ঘুড়ি উৎসবটি খুলনা বিশ্ববিদ্যালয়ের একটি ঐতিহ্যবাহী আয়োজন, যা শিক্ষার্থীরাই সক্রিয়ভাবে চালিয়ে নেন। শিক্ষক-শিক্ষার্থী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এই উৎসবকে আরও প্রাণবন্ত করে তোলে। তিনি বলেন, এ ধরনের সাংস্কৃতিক কার্যক্রম শুধুমাত্র বিনোদন নয়, আমাদের ইতিহাস, ঐতিহ্য ও শিকড়ের সঙ্গে সংযোগ রক্ষার একটি মাধ্যম। নান্দনিক উৎসবে পারস্পরিক সর্ম্পক ও ভ্রাতৃত্ববোধও জোরালো হয়।

অনুষ্ঠানে বাংলা নববর্ষ-১৪৩৩ উদযাপন কমিটির সভাপতি ও ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুলের ডিন প্রফেসর ড. রুমানা হক, কমিটির সদস্য সচিব ও ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মোঃ নাজমুস সাদাতসহ বিভিন্ন অনুষদের শিক্ষকরা, সহকারী ছাত্র বিষয়ক পরিচালকবৃন্দ এবং বিপুলসংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

ঘুড়ি ওড়ানে শিক্ষার্থীদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। আকাশজুড়ে নানা রঙ ও আকৃতির ঘুড়ি ভাসছিল—প্রজাপতি, সাপ, চিল, ঈগল ও মাছ আকৃতির ঘুড়িগুলো ছিল বিশেষভাবে নজর কাড়ে। অংশগ্রহণকারীরা একে অপরের সঙ্গে মিলেমিশে আনন্দ ভাগ করে নেন এবং উৎসবমুখর পরিবেশ তৈরি করেন।

শিক্ষা ও গবেষণার পাশাপাশি এমন সাংস্কৃতিক আয়োজন বিশ্ববিদ্যালয়ের জ্ঞানচর্চাকে আরও সমৃদ্ধ করে বলে আয়োজনকরা জানান। অনুষ্ঠানের মাধ্যমে চৈত্র সংক্রান্তির ঐতিহ্য সংরক্ষিত হওয়ার পাশাপাশি নতুন বাংলা বছরের আগমনও উৎসুক মনোরঞ্জনে পালিত হলো।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo