1. [email protected] : Staff Reporter : Staff Reporter
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
ওমরাহ করতে যাচ্ছিলো; প্রাইভেটকার দুর্ঘটনায় ফরিদপুরের মা-ছেলে-মেয়ে নিহত সংবাদিকতা নির্ধারণে নির্দিষ্ট কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কে সাংবাদিক, কে নয় তা নির্ধারণে স্বীকৃত কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী দু’এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বগুড়ায় পূর্ব শত্রুতায় সাবেক ছাত্রদল নেতা সাগরকে কুপিয়ে হত্যা ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর সাগর-রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন ১২৮ বার পেছালো সাতক্ষীরা-৪ এমপি গাজী নজরুলের বিরুদ্ধে চালকের ওপর হত্যাচেষ্টার মামলা সাগর–রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন জমা ১২৮ বার পেছাল দল থেকে বহিষ্কার হলে এমপি নজরুলের আসন শূন্য হবে: ইসি

বোর্ড সভা শেষে আরও একজন পরিচালক পদত্যাগ

  • আপডেটের সময় : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬

বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) আবারও একজন পরিচালকের পদত্যাগের খবর এসেছে। গত শনিবার অনুষ্ঠিত বোর্ড সভার পর ডিসিপ্লিনারি কমিটির প্রধান ফাইয়াজুর রহমান নিজের পদত্যাগপত্র জমা দেন।

ফাইয়াজুর রহমান শুধু ডিসিপ্লিনারি কমিটির চেয়ারম্যান হিসেবে নয়, তিনি ঢাকা সিসিডিএমে ভাইস চেয়ারম্যানের দায়িত্বও পালন করছিলেন। পদত্যাগের কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘ব্যক্তিগত কারণে আমি পদত্যাগ করেছি। অন্য কোনো কারণ নেই।’

ফাইয়াজুরকে গত বছরের অক্টোবরে ক্লাব ক্যাটাগরি থেকে পরিচালক হিসেবে নির্বাচিত করা হয়েছিল। তার পদত্যাগের ফলে বর্তমানে চলমান বোর্ডে মোট চারজন পরিচালক পদত্যাগ করেছেন।

এর আগে জাতীয় ক্রীড়া পরিষদ থেকে মনোনীত ইয়াসির মোহাম্মদ ফয়সাল, গত মাসের শেষের দিকে আমজাদ হোসেন এবং তার আগেই ইশতিয়াক সাদেক বিসিবির পরিচালক পদ থেকে সরে গেছেন। তাঁরা সবাই পদত্যাগের কারণ হিসেবে ‘ব্যক্তিগত কারণ’ উল্লেখ করেছেন।

তবে এখনও পর্যন্ত বিসিবি কোনো পরিচালকের পদত্যাগপত্র আনুষ্ঠানিকভাবে গ্রহণ করা হয়েছে বা নয়—এমন কোনো ঘোষণা দেয়নি। অফিসিয়ালি কী সিদ্ধান্ত নেওয়া হবে, সে বিষয়ে বোর্ডের ঘোষণা অপেক্ষায় ক্রিকেট মহল।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo