1. [email protected] : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
সাবেক ডিআইজি আব্দুল জলিল মণ্ডল ধানমন্ডি থেকে গ্রেপ্তার সাবেক সেনা কর্মকর্তা আফজাল নাছেরের ৬ দিনের রিমান্ড মঞ্জুর কুষ্টিয়া-৩ এমপি মুফতি আমির হামজার বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানির মামলা রাশিয়া থেকে ৬ লাখ মেট্রিক টন ডিজেল আনার জন্য যুক্তরাষ্ট্রকে চিঠি দিয়েছে বাংলাদেশ আদালতে অঝোরে কাঁদলেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম অন্তর্বর্তীকালীন সরকার উৎখাতের ষড়যন্ত্রে শওকত মাহমুদকে গ্রেপ্তার দেখানো অর্থ আত্মসাৎ ও মানবপাচারের অভিযোগে মাসুদ উদ্দিন চৌধুরীর দ্বিতীয় দফায় ছয় দিনের রিমান্ড বিরোধী দলের নোটিশ, ডেপুটি স্পিকার: ‘আলোচনার সুযোগ দেওয়া হবে’ অর্থ আত্মসাৎ ও মানবপাচারের অভিযোগে মাসুদ উদ্দিন চৌধুরীর দ্বিতীয় দফায় ছয় দিনের রিমান্ড বিরোধী দলের নোটিশ, ডেপুটি স্পিকার: ‘আলোচনার সুযোগ দেওয়া হবে’

মোংলা কোস্টগার্ডের অভিযানে সুন্দরবনে ‘ছোট সুমন’ বাহিনীর আস্তানা ধ্বংস, মালামাল উদ্ধার

  • আপডেটের সময় : সোমবার, ৩০ মার্চ, ২০২৬

মোংলা কোস্ট গার্ড পশ্চিম জোন সোমবার সাজানো এক বিশেষ অভিযানে সুন্দরবনের কুখ্যাত বনদস্যু ‘ছোট সুমন’ বাহিনীর একটি আস্তানা ধ্বংস করেছে। অভিযানে কাউকে গ্রেফতার করা না গেলেও ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সামগ্রী জব্দ করা হয়েছে। এ কথা জানিয়েছেন কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।

কোস্ট গার্ড জানিয়েছে, গোপন তথ্যের ভিত্তিতে জানা যায় যে ছোট সুমন বাহিনীর সদস্যরা মোংলার সীমান্ত খাল সংলগ্ন এলাকায় অবস্থান করছে। ওই তথ্য পেয়ে সোমবার ভোর ৬টায় কোস্ট গার্ড বেইস মোংলা ও স্টেশন হারবারিয়া যৌথভাবে ওই এলাকায় বিশেষ তল্লাশি অভিযান পরিচালনা করে।

অভিযানে একটি সন্দেহভাজন আন্তিনা দেখা যায় এবং সেটি অনুসন্ধান করতে গেলে ডাকাতদলের উপস্থিতি টের পেয়ে তারা বনের গভীরে পালিয়ে যায়, ফলে কাউকে আটক করতে না পারলেও তাদের থাকা আস্তানাটি ধ্বংস করে দেওয়া হয়। তল্লাশীর সময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি ওয়াকি-টকি, রান্নার নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসহ বিভিন্ন আনুষঙ্গিক মালামাল উদ্ধার করা হয়।

কোস্ট গার্ড জানায়, জব্দকৃত মালামালের পরবর্তী আইনানুগ ব্যবস্থার কার্যক্রম ইতোমধ্যেই প্রক্রিয়াধীন রয়েছে।

বিসিজিএস ‘অপরাজেয় বাংলা’ এর নির্বাহী কর্মকর্তা লে. খালিদ সাইফুল্লাহ বলেন, সুন্দরবনকে ডাকে-মুক্ত রাখতে এবং অপরাধীবাহিনী দমন করতে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo