1. [email protected] : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
কাফরুলে চলন্ত মোটরসাইকেলে ইটপ্রহারে আহত রাফি মারা গেলেন মালয়েশিয়া সফর শেষ করে চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গুজব ঠেকাতে পিআইডির ফ্যাক্ট-চেকিং কার্যক্রম অব্যাহত: তথ্যমন্ত্রী কাফরুলে চলন্ত মোটরসাইকেলে ইটপ্রহর; সাজিদ চৌধুরী রাফি হাসপাতালে মৃত্যুবরণ দুদক কমিশনার নিয়োগের জন্য পাঁচ সদস্যের সার্চ কমিটি গঠন কাফরুলে চলন্ত মোটরসাইকেলে ইটের আঘাতে রাফির মৃত্যু গেজেটে ঘোষণা: এক বছরব্যাপী ‘নজরুল বর্ষ’ (২৫ মে–২৫ মে) জিয়াউল আহসানের দেহরক্ষী ইমরুল কায়েসের দাবি: ১৫০–২০০ জনকে হত্যা করতে দেখা ধর্ষণ ও ভ্রূণ নষ্টের অভিযোগ: বহিষ্কৃত শিবির নেতা জিসান ২ দিনের রিমান্ডে বগুড়ায় শিশু রিফাত হত্যা: পাঁচজনের মৃত্যুদণ্ড

বিসিবির নতুন প্রধান নির্বাচক সুমন: কমিটিতে যারা আছেন

  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জাতীয় দলের জন্য নতুন নির্বাচক প্যানেল ঘোষণা করেছে। সোমবার প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাবেক অধিনায়ক কাজী হাবিবুল বাশারকে এই প্যানেলের প্রধান নির্বাচক করা হয়েছে।

৫৩ বছর বয়সী বাশার আগে বাংলাদেশের পুরুষ ও নারী দলের নির্বাচক হিসেবে কাজ করেছেন। খেলোয়াড়ি জীবনেও তিনি দলের এক নির্ভরযোগ্য ব্যাটার ছিলেন এবং টেস্ট ক্রিকেটে ৩০০০ রান করা প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে পরিচিত।

নতুন প্যানেলে বাশারের সঙ্গে আছেন সাবেক পেসার হাসিবুল হোসেন। তিনি ২০২৫ সালের সেপ্টেম্বর থেকে গাজী আশরাফ হোসেনের নেতৃত্বাধীন পূর্ববর্তী নির্বাচক প্যানেলের সদস্য ছিলেন। এছাড়া প্যানেলে জায়গা পেয়েছেন নাঈম ইসলাম ও নাদিফ চৌধুরী।

৩৯ বছর বয়সী নাঈম ইসলাম প্রায় দুই দশকের দীর্ঘ ক্যারিয়ারে সব ফরম্যাট মিলিয়ে ২০ হাজারেরও বেশি রান করেছেন। প্রথম শ্রেণির ক্রিকেটে তার নাম রয়েছে ৩৪টি সেঞ্চুরির রেকর্ড, যা বাংলাদেশির মধ্যেই সবচেয়ে বেশি।

অপর দিকে ৩৮ বছর বয়সী নাদিফ চৌধুরীরও ক্রিকেট ক্যরিয়ার দুই দশক দীর্ঘ। তিনি দেশের হয়ে টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন এবং বর্তমানে বয়সভিত্তিক দলগুলোর নির্বাচক হিসেবে কাজ করে যাচ্ছেন।

এই নতুন নির্বাচক প্যানেলের মেয়াদ চলবে ২০২৭ সালের আইসিসি পুরুষ ক্রিকেট বিশ্বকাপের দলের মনোনয়ন শেষ হওয়া পর্যন্ত।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo