1. [email protected] : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
সর্বশেষ খবরঃ
ওমরাহ করতে যাচ্ছিলো; প্রাইভেটকার দুর্ঘটনায় ফরিদপুরের মা-ছেলে-মেয়ে নিহত সংবাদিকতা নির্ধারণে নির্দিষ্ট কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কে সাংবাদিক, কে নয় তা নির্ধারণে স্বীকৃত কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী দু’এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বগুড়ায় পূর্ব শত্রুতায় সাবেক ছাত্রদল নেতা সাগরকে কুপিয়ে হত্যা ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর সাগর-রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন ১২৮ বার পেছালো সাতক্ষীরা-৪ এমপি গাজী নজরুলের বিরুদ্ধে চালকের ওপর হত্যাচেষ্টার মামলা সাগর–রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন জমা ১২৮ বার পেছাল দল থেকে বহিষ্কার হলে এমপি নজরুলের আসন শূন্য হবে: ইসি

বিতর্কিত রানআউটে ক্ষোভ, সালমান আলী আগাকে তিরস্কার ও ডিমেরিট পয়েন্ট

  • আপডেটের সময় : রবিবার, ১৫ মার্চ, ২০২৬

মিরপুরের শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে দ্বিতীয় ওয়ানডেতে ঘটেছে বিতর্কিত এক রানআউট ও তার তীব্র প্রতিক্রিয়া। শুক্রবার (১৩ মার্চ) পাকিস্তানের ইনিংসের ৩৯তম ওভারেই ঘটনাটি ঘটে।

মেহেদী হাসান মিরাজের ওই বলে মোহাম্মদ রিজওয়ান সোজা ব্যাটে খেলেন। বল বোলারের দিকে ফেরার সময় মিরাজ পা দিয়ে বলটিকে থামান। নন-স্ট্রাইকার প্রান্তে থাকা সালমান আলী আগা বলটি তুলে মিরাজকে ফেরত দিতে হাত বাড়ান, কিন্তু মিরাজ দ্রুত বলটি তুলে আন্ডারআর্ম থ্রো করে সরাসরি স্টাম্প ভাঙেন। তৃতীয় আম্পায়ারের তদারকিতে দেখা যায় সালমান ক্রিজের বাইরে ছিলেন, ফলে তাকে রানআউট ঘোষণা করা হয়।

এই সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে সালমান মাঠে হেলমেট ও গ্লাভস ছুড়ে ফেলে উচ্চস্বরে প্রতিবাদ করেন এবং মিরাজের সঙ্গে তীব্র বাক্যবিনিময় শুরু করেন। বাংলাদেশের ওপেনার লিটন দাসের সঙ্গেও তার বাক্যালাপ হয়। সাজঘরে ফিরে যাওয়ার পথে বাউন্ডারির কাছে আবার নিজের সরঞ্জাম মাটিতে আছড়ে মারেন।

এই আচরণের জন্য ম্যাচ রেফারি নিয়ামুর রশীদ সালমানকে আনুষ্ঠানিক তিরস্কার করেন এবং ‘ক্রিকেট সরঞ্জামের অপব্যবহার’ এর অভিযোগে একটি ডিমেরিট পয়েন্ট দেয়া হয়। সালমান বিরোধিতা না করে নিজের দোষ স্বীকার করায় কোনো শুনানির প্রয়োজন পড়েনি। এটাই গত দুই বছরে তার প্রথম ডিমেরিট পয়েন্ট।

খেলার ফলাফলে পাকিস্তান দল বাংলাদেশকে ১২৮ রানের বড় ব্যবধানে হারায় এবং সিরিজ ১-১ এ পৌঁছে যায়। সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে নির্ধারিত রয়েছে আগামীকাল একই ভেন্যুতে, যা অঘোষিত ফাইনালের মর্যাদা পেয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo