1. [email protected] : Staff Reporter : Staff Reporter
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন
সর্বশেষ খবরঃ
ওমরাহ করতে যাচ্ছিলো; প্রাইভেটকার দুর্ঘটনায় ফরিদপুরের মা-ছেলে-মেয়ে নিহত সংবাদিকতা নির্ধারণে নির্দিষ্ট কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কে সাংবাদিক, কে নয় তা নির্ধারণে স্বীকৃত কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী দু’এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বগুড়ায় পূর্ব শত্রুতায় সাবেক ছাত্রদল নেতা সাগরকে কুপিয়ে হত্যা ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর সাগর-রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন ১২৮ বার পেছালো সাতক্ষীরা-৪ এমপি গাজী নজরুলের বিরুদ্ধে চালকের ওপর হত্যাচেষ্টার মামলা সাগর–রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন জমা ১২৮ বার পেছাল দল থেকে বহিষ্কার হলে এমপি নজরুলের আসন শূন্য হবে: ইসি

ম্যাচের আগে বিশেষ রাসায়নিক স্প্রে করছে ভারত

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬

চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে সন্ধ্যার পর শিশিরে ম্যাচের ফলাফল প্রভাব ফেলতে পারে খবর ছিল। তাই বাঁচা-মরার গুরুত্বপূর্ণ ম্যাচের আগে ভারতের ক্রিকেট প্রশাসন নতুন একটি উপায় গ্রহণ করেছে। তারা আমদানি করেছে বিশেষ এক রাসায়নিক যা আউটফিল্ডে স্প্রে করা হচ্ছে। এই রাসায়নিকের নাম ‘ডিউ কিউর’, যা মূলত যুক্তরাষ্ট্রের মেজর লিগ বেসবলের ভেন্যুগুলিতে ব্যবহৃত হয়। তামিলনাড়ু ক্রিকেট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানা গেছে, বিশ্বকাপের আগে তারা এই রাসায়নিকটি আমদানি করে আউটফিল্ডের উপর প্রয়োগ করেছে। সোমবার ও মঙ্গলবার সকালে মাঠে পানি মিশিয়ে স্প্রে করা হয়, যাতে ম্যাচের সময় এর কার্যকারিতা বজায় থাকে। সূত্র মতে, একবার স্প্রে করলে ঘাসের পাতায় আর্দ্রতা জমে না, ফলে ভেজা ভাব দ্রুত শুকিয়ে যায় এবং শিশিরের প্রভাব কমে যায়। ভারতীয় ক্রিকেটাররাও অনুশীলনের সময় মাঠের পরিস্থিতি পর্যালোচনা করেছেন, এবং তারা সন্তুষ্ট বলে জানা গেছে। আগামীতে সেমিফাইনাল ও ফাইনালেও এই রাসায়নিক ব্যবহারের সম্ভাবনা রয়েছে, যদিও আনুষ্ঠানিক কিছু ঘোষণা এখনো হয়নি। ভারতের পরিকল্পনায় রয়েছে, আইপিএলের সব ভেন্যুতেই এটিকে বাধ্যতামূলক করে তোলা। অতীতে শিশিরের কারণে ম্যাচের ফলাফল প্রভাবিত হওয়ায় এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo