1. [email protected] : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
সর্বশেষ খবরঃ
কাফরুলে চলন্ত মোটরসাইকেলে ইটপ্রহারে আহত রাফি মারা গেলেন মালয়েশিয়া সফর শেষ করে চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গুজব ঠেকাতে পিআইডির ফ্যাক্ট-চেকিং কার্যক্রম অব্যাহত: তথ্যমন্ত্রী কাফরুলে চলন্ত মোটরসাইকেলে ইটপ্রহর; সাজিদ চৌধুরী রাফি হাসপাতালে মৃত্যুবরণ দুদক কমিশনার নিয়োগের জন্য পাঁচ সদস্যের সার্চ কমিটি গঠন কাফরুলে চলন্ত মোটরসাইকেলে ইটের আঘাতে রাফির মৃত্যু গেজেটে ঘোষণা: এক বছরব্যাপী ‘নজরুল বর্ষ’ (২৫ মে–২৫ মে) জিয়াউল আহসানের দেহরক্ষী ইমরুল কায়েসের দাবি: ১৫০–২০০ জনকে হত্যা করতে দেখা ধর্ষণ ও ভ্রূণ নষ্টের অভিযোগ: বহিষ্কৃত শিবির নেতা জিসান ২ দিনের রিমান্ডে বগুড়ায় শিশু রিফাত হত্যা: পাঁচজনের মৃত্যুদণ্ড

অভাবের অভিযোগে মেসিদের ফুটবল সভাপতির দেশত্যাগে নিষেধাজ্ঞা

  • আপডেটের সময় : রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬

আর্জেন্টিনার ফুটবল সংস্থা এএফএর প্রেসিডেন্ট ক্লডিও তাপিয়া, কোষাধ্যক্ষ তোভিগিনোসহ পাঁচজনের বিরুদ্ধে কর ফাঁকি ও সামাজিক নিরাপত্তা তহবিল আত্মসাতের অভিযোগ উঠেছে। এই অভিযোগে আর্জেন্টিনার অর্থনৈতিক অপরাধ আদালত তাঁদের জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে এবং পাশাপাশি দেশের বাইরে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করেছে।

সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ক্লডিও তাপিয়াকে আগামী ৫ মার্চ এবং কোষাধ্যক্ষতোভিগিনোকে ৬ মার্চ আদালতে হাজির হওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এ মামলায় আরও কয়েকজন ফুটবল প্রশাসকেরও নাম রয়েছে, যার মধ্যে আর্জেন্টিনোস জুনিয়র্স ক্লাবের প্রেসিডেন্ট এবং রেসিং ক্লাবের সাবেক প্রেসিডেন্টও রয়েছেন।

অভিযোগে বলা হয়েছে, আর্জেন্টিনার রাজস্ব সংস্থা এআরসিএ অভিযোগ করেছে যে, এএফএ কর্তৃক কর ও সামাজিক নিরাপত্তা তহবিলের অর্থ কর্তন করে রাখলেও নির্ধারিত সময়ের মধ্যে তা রাষ্ট্রের কোষাগারে জমা দেয়নি। তারা জানিয়েছে, ২০২৪ সালের মার্চ থেকে ২০২৫ সালের সেপ্টেম্বর পর্যন্ত সময়ের মধ্যে ভ্যাট, আয়কর ও সামাজিক নিরাপত্তা অবদানের অর্থ কেটে নেওয়া হলেও তা সময়মতো জমা হয়নি। এই অর্থের পরিমাণ মোট ১৯.৩ বিলিয়ন পেসো, যা প্রায় ১.২৮ কোটি ডলার।

এআরসিএ জানিয়েছে, এই অর্থগুলো এএফএর নিজস্ব তহবিল নয়; বরং এ সব অর্থ আদায়ের সময়ই দেশের সম্পদ হিসেবে গণ্য হয়। ফলে, সময়মতো না জমা দেওয়া হলে এগুলো সরকারি অর্থের বেআইনি আত্মসাৎ হিসেবে গণ্য হবে।

সংস্থাটি আরো বলেছে, এই অপরাধটি ‘ইচ্ছাকৃত অবহেলা’ দ্বারা সংঘটিত হয়েছে কারণ সংশ্লিষ্ট কর্মকর্তারা আইনগত দায়িত্ব সম্পর্কে অবগত ছিলেন এবং অর্থ জমা দেওয়ার সক্ষমতা থাকা সত্বেও তারা তা করেননি।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo