1. [email protected] : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
কাফরুলে চলন্ত মোটরসাইকেলে ইটপ্রহারে আহত রাফি মারা গেলেন মালয়েশিয়া সফর শেষ করে চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গুজব ঠেকাতে পিআইডির ফ্যাক্ট-চেকিং কার্যক্রম অব্যাহত: তথ্যমন্ত্রী কাফরুলে চলন্ত মোটরসাইকেলে ইটপ্রহর; সাজিদ চৌধুরী রাফি হাসপাতালে মৃত্যুবরণ দুদক কমিশনার নিয়োগের জন্য পাঁচ সদস্যের সার্চ কমিটি গঠন কাফরুলে চলন্ত মোটরসাইকেলে ইটের আঘাতে রাফির মৃত্যু গেজেটে ঘোষণা: এক বছরব্যাপী ‘নজরুল বর্ষ’ (২৫ মে–২৫ মে) জিয়াউল আহসানের দেহরক্ষী ইমরুল কায়েসের দাবি: ১৫০–২০০ জনকে হত্যা করতে দেখা ধর্ষণ ও ভ্রূণ নষ্টের অভিযোগ: বহিষ্কৃত শিবির নেতা জিসান ২ দিনের রিমান্ডে বগুড়ায় শিশু রিফাত হত্যা: পাঁচজনের মৃত্যুদণ্ড

আইসিসি কঠোর পদক্ষেপ নেয়ার চিন্তা করছে বাংলাদেশের বিরুদ্ধে

  • আপডেটের সময় : শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬

টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য বাংলাদেশ যদি ভারতে অংশগ্রহণ না করে, তাহলে আইসিসি কঠোর ব্যবস্থা নিতে পারে বলে জানিয়েছে সংস্থাটির কর্তৃপক্ষ। দুবাইয়ে আইসিসির চেয়ারম্যান জয় শাহ বর্তমানে এই বিষয়টিকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করছেন, বলে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস।

২০২৬ সালে ভারতে অনুষ্ঠিত হওয়ার কথা থাকা টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণের বিষয়টি এখন নতুন সংকটের মুখোমুখি দাঁড়িয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এবং আইসিসির মধ্যে এই বিষয়ে মতান্তর চলছিল, যা এখন আরও জোরালো আকার ধারণ করেছে।

সূত্রের বরাত দিয়ে হিন্দুস্তান টাইমস জানিয়েছে, যদি বাংলাদেশ নির্ধারিত সময়ে ভারতের মাটিতে না অংশগ্রহণের সিদ্ধান্ত নায়, তাহলে আইসিসি কঠোর পদক্ষেপ নিতে পারে। চূড়ান্ত সিদ্ধান্তের জন্য বর্তমানে জয় শাহ দোাবাইয়ে অবস্থান করছেন, যেখানে তিনি এই সংকট নিরসনে গুরুত্বপূর্ণ পদক্ষেপের কথা বিবেচনা করছেন। তবে কী ধরনের কার্যকর ব্যবস্থা নেওয়া হতে পারে, তা সম্পর্কে এখনও কিছু জানাননি আইসিসি কর্তৃপক্ষ।

অন্য এক প্রতিবেদনে সংবাদ সংস্থা পিটিআই-এর সূত্র অনুযায়ী, আইসিসি বাংলাদেশের বিরুদ্ধে ক্ষুব্ধ। কারণ, বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল এই বিষয়টি সংবাদ সম্মেলনের মাধ্যমে ঘোষণা করার আগে আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাকে অবহিত করেননি। তার উপরে, ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলকেও আইসিসির কাছে ‘পারসোনা নন গ্রাটা’ অর্থাৎ অগ্রহণযোগ্য ব্যক্তি হিসেবে বিবেচনা করা হচ্ছে।

এই পরিস্থিতিতে, টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য বাংলাদেশের বিকল্প দল হিসেবে স্কটল্যান্ডের নামও এখন আলোচনায় আসতে পারে। আইসিসি আগেই নির্দেশ দিয়েছিল যে, অন্য কোনও দলের প্রস্তুতি নেয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। এখন দেখা যেতে পারে, এই সংকট সমাধানে কী পদক্ষেপ নেয়া হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo