1. [email protected] : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
ওমরাহ করতে যাচ্ছিলো; প্রাইভেটকার দুর্ঘটনায় ফরিদপুরের মা-ছেলে-মেয়ে নিহত সংবাদিকতা নির্ধারণে নির্দিষ্ট কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কে সাংবাদিক, কে নয় তা নির্ধারণে স্বীকৃত কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী দু’এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বগুড়ায় পূর্ব শত্রুতায় সাবেক ছাত্রদল নেতা সাগরকে কুপিয়ে হত্যা ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর সাগর-রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন ১২৮ বার পেছালো সাতক্ষীরা-৪ এমপি গাজী নজরুলের বিরুদ্ধে চালকের ওপর হত্যাচেষ্টার মামলা সাগর–রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন জমা ১২৮ বার পেছাল দল থেকে বহিষ্কার হলে এমপি নজরুলের আসন শূন্য হবে: ইসি

ফাইনাল শুরুর দেড় ঘণ্টা আগে মিরপুরে পৌঁছালো বিপিএল ট্রফি

  • আপডেটের সময় : শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬

২০২৬ সালের বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ফাইনালে সন্ধ্যা ছয়টায় রাজশাহী ওয়ারিয়র্স মোকাবেলার অপেক্ষায় ছিল চট্টগ্রাম রয়্যালস। ম্যাচ শুরুর দেড় ঘণ্টা আগে মিরপুরের শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে হাজির করা হলো এবারের টুর্নামেন্টের নতুন ট্রফি।

পূর্ব ঘোশণামতে বিকাল ৪টা ৩৫ মিনিটে হেলিকপ্টার যোগে মাঠে এসে ট্রফিটি আনেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী অধিনায়ক আকবর আলী এবং দেশের সাবেক নারী দল অধিনায়ক সালমা খাতুন। এরপর ট্রফি উন্মোচন করেন দুই ফাইনালিস্ট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও শেখ মেহেদী হাসান। আনুষ্ঠানিকতা শেষে ট্রফিটি পিকআপে নিয়ে মাঠে প্রদর্শন করা হয়, দর্শকরা সেটি ঘিরে ভিড় জমান।

প্রথম দফায় গভর্নিং কাউন্সিল একটি ট্রফি এনেছিল, কিন্তু সেটি গৃহীত হয়নি বলে নতুন করে ট্রফি অর্ডার দেয়া হয়। বিসিবির তথ্য অনুযায়ী এবারের ট্রফিটি দুবাই থেকে তৈরি করে আনা হয়েছে এবং এর জন্য খরচ হয়েছে ২৫ হাজার মার্কিন ডলার বা প্রায় সাড়ে ৩০ লাখ টাকা।

বিপিএলের এবারের পর্ব শুরু হয়েছিল সিলেট টাইটানস ও রাজশাহী ওয়ারিয়র্সের ম্যাচ দিয়ে। ওই উদ্বোধনী দিনে ট্রফি না থাকায় বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ২৫ হাজার বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্ট উদ্বোধন করেছিলেন। ফাইনালের আগে দর্শক ও গণমাধ্যমকে চমক দেখাতে ট্রফি নিয়ে আলাদা ফটোসেশন ও প্রদর্শনের আয়োজন করা হয়েছিল, ফলে অবশেষে নতুন নকশার ট্রফি সবাই চোখে দেখলো।

বিপিএলের ফাইনালের আয়োজনে বিনোদন সরঞ্জামও জোগার করে বিসিবি; ট্রফি উন্মোচন পর্বের শেষে দেশের জনপ্রিয় মডেল তানজিন তিশা স্টেজে পারফর্ম করেন। তিনি উদ্বোধনী দিনেও সিলেটে স্টেজ শো করেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo