1. [email protected] : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
সর্বশেষ খবরঃ
ইসি অনলাইনে নয়, ম্যানুয়ালি ইস্যু করবে সাংবাদিক কার্ড নির্বাচন কমিশন: সরকারি কর্মকর্তারা গণভোটে ‘হ্যাঁ’ বা ‘না’ প্রচারণা চালাতে পারবেন না দুদক অনুমোদন: প্রিমিয়ার ব্যাংকের ইকবাল ও সালাম মুর্শেদীসহ ১৭ জনের বিরুদ্ধে ১১টি মামলা নির্বাচনে নেই যারা, তাদেরকেই গণ্ডগোলের কথা বলছে: পররাষ্ট্র উপদেষ্টা ঢাকা–করাচি নন-স্টপ ফ্লাইট কাল থেকে শুরু ড. মুহাম্মদ ইউনূস না আসায় ৩৩২ নম্বর এআইকে পাঠালেন প্রধান উপদেষ্টা ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা স্থগিতের জন্য রিট দাখিল অ্যামনেস্টির মহাসচিবের খোলা চিঠি প্রধান উপদেষ্টার কাছে ঢাকা-করাচি সরাসরি ফ্লাইট শুরু হচ্ছে কাল থেকে যুক্তরাষ্ট্র নির্বাচনে কোনো পক্ষ নেবে না: রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনস

দুপুরে খাওয়ার পর অলসতা? জেনে নিন করণীয়

  • আপডেটের সময় : শুক্রবার, ৮ জুন, ২০১৮

দুপুরে ভরপেট খাওয়ার পরই যেন বিছানা ডাকতে থাকে আকুল হয়ে! অফিসে থাকা অবস্থায় এই অলসতা বেশ বিড়ম্বনায়ই ফেলে দেয় আমাদের। গবেষণা মতে, খাওয়া শুরু করার পর শরীরে শর্করার পরিমাণ বাড়তে থাকে। খাবার খাওয়া শেষে শর্করার মাত্রা ধীরে ধীরে কমে, এ কারণে শরীরের শক্তি হ্রাস পায় এবং অলসবোধ হতে থাকে। খাওয়ার পর অলসতা কাটানোর কিছু উপায় জেনে নিন।

  • দুপুরে খাওয়ার পর অফিসের ডেস্ক থেকে উঠে ১০ থেকে ১৫ মিনিট একটু হেঁটে আসুন। এতে রক্ত চলাচল ঠিকঠাক থাকে। ফলে শরীরে অক্সিজেন এবং প্রয়োজনীয় পুষ্টি পেশিতে পৌঁছে যায় এবং এনার্জি বাড়ে।
  • দুপুরে খাওয়ার কিছুক্ষণ পর কফি খেতে পারেন। এটি এনার্জি জোগাবে।
  • গবেষণা মতে, ২০ মিনিট চুইংগাম চিবাতে পারলে অলসতা কেটে যাবে। তবে অতিরিক্ত চুইংগাম খাওয়া ঠিক নয়।
  • কাজ করতে করতে পছন্দের গান শুনতে পারেন খানিকক্ষণ।
  • খাবার খুব তাড়াতাড়ি খাবেন না। গোগ্রাসে খাওয়াটা স্বাস্থ্যের জন্য খারাপ। অল্প অল্প করে বেশি সময় ধরে খান। এতে শরীরে শর্করার মাত্রা বজায় থাকবে এবং অলসতাও আসবে না।
  • একটানা চার থেকে পাঁচ ঘণ্টা খালি পেটে থাকা ঠিক নয়। সঠিক সময়ে দুপুরের খাবার খাওয়া আপনাকে বিভিন্ন ধরনের স্বাস্থ্য সমস্যা থেকে রক্ষা করবে এবং শক্তি বাড়াতেও সাহায্য করবে।

তথ্য: নিউজ এইটিন 

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo