1. [email protected] : Staff Reporter : Staff Reporter
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
ওমরাহ করতে যাচ্ছিলো; প্রাইভেটকার দুর্ঘটনায় ফরিদপুরের মা-ছেলে-মেয়ে নিহত সংবাদিকতা নির্ধারণে নির্দিষ্ট কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কে সাংবাদিক, কে নয় তা নির্ধারণে স্বীকৃত কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী দু’এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বগুড়ায় পূর্ব শত্রুতায় সাবেক ছাত্রদল নেতা সাগরকে কুপিয়ে হত্যা ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর সাগর-রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন ১২৮ বার পেছালো সাতক্ষীরা-৪ এমপি গাজী নজরুলের বিরুদ্ধে চালকের ওপর হত্যাচেষ্টার মামলা সাগর–রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন জমা ১২৮ বার পেছাল দল থেকে বহিষ্কার হলে এমপি নজরুলের আসন শূন্য হবে: ইসি

করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ২১৪

  • আপডেটের সময় : রবিবার, ৪ সেপ্টেম্বর, ২০২২

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে সংক্রমিত হয়ে একজন মারা গেছেন। এই সময়ে আরও নতুন করে ২১৪ জনের ভাইরাসটি শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে ভাইরাসটিতে মৃতের সংখ্যা দাঁড়ালো ২৯ হাজার ৩২৬ এবং শনাক্ত ২০ লাখ ১২ হাজার ৩৭৬।

শুক্রবার (২ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৩ হাজার ৭৮৭টি। এরমধ্যে অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ৩ হাজার ৭৬৮টি। এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১ কোটি ৪৭ লাখ ৫৯ হাজার ৪৪৭টি।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৫ দশমিক ৬৮ শতাংশ। আর এখন পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৬৩ শতাংশ।

এই সময়ে সারা দেশে করোনা থেকে সুস্থ হয়েছেন ২৫৯ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৯ লাখ ৫৬ হাজার ৯৭৫ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ২৫ শতাংশ এবং মারা গেছেন ১ দশমিক ৪৬ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারী একজন নারী এবং তিনি ঢাকায় অবস্থান করছিলেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo