1. [email protected] : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
ওমরাহ করতে যাচ্ছিলো; প্রাইভেটকার দুর্ঘটনায় ফরিদপুরের মা-ছেলে-মেয়ে নিহত সংবাদিকতা নির্ধারণে নির্দিষ্ট কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কে সাংবাদিক, কে নয় তা নির্ধারণে স্বীকৃত কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী দু’এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বগুড়ায় পূর্ব শত্রুতায় সাবেক ছাত্রদল নেতা সাগরকে কুপিয়ে হত্যা ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর সাগর-রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন ১২৮ বার পেছালো সাতক্ষীরা-৪ এমপি গাজী নজরুলের বিরুদ্ধে চালকের ওপর হত্যাচেষ্টার মামলা সাগর–রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন জমা ১২৮ বার পেছাল দল থেকে বহিষ্কার হলে এমপি নজরুলের আসন শূন্য হবে: ইসি

সড়ক দুর্ঘটনায় আহত মারিয়া সোল, বিয়ের অনুষ্ঠান স্থগিত

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫

যুক্তরাষ্ট্রে এক মারাত্মক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন বিশ্বখ্যাত ফুটবলার লিওনেল মেসির বোন মারিয়া সোল মেসি। দুর্ঘটনার কারণে তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে, যার ফলে আগামী মাসে নির্ধারিত তার বিয়ের অনুষ্ঠান আপাতত স্থগিত করতে বাধ্য হয়েচে পরিবার।

খবরে জানানো হয়, মায়ামিতে একটি গাড়ি দুর্ঘটনায় মারিয়া সোলের শরীরে মেরুদণ্ডসহ বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লাগে। বর্তমানে তিনি আশঙ্কামুক্ত হলেও, পুরোপুরি সুস্থ হতে কিছু সময় লাগবে বলে চিকিৎসকরা জানিয়েছেন।

আর্জেন্টিনার জনপ্রিয় টেলিভিশন উপস্থাপক অ্যাঞ্জেল দে ব্রিতো বলেছেন, লিওনেল মেসির মা সেলিয়া কুচিত্তিনি তার সঙ্গে যোগাযোগ করে মারিয়া সোলের অবস্থা সম্পর্কে সর্বশেষ তথ্য দিয়েছেন। সেই অনুযায়ী, মারিয়া সোলের মেরুদণ্ডের দুটি কশেরুকা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তার গোড়ালি ও কবজির হাড়ে ফাটল ধরেছে। দুর্ঘটনার সময় মারিয়া সোল অজ্ঞান হয়ে একটি দেওয়ালে আঘাতপ্রাপ্ত হয়েছেন, যার ফলে শরীরে দগ্ধ করার মতো চিহ্নও দেখা গেছে। বর্তমানে তিনি রোজারিও শহরে পুনর্বাসন কেন্দ্রের চিকিৎসা নিচ্ছেন।

প্রাক্কলিত ছিল, আগামী ৩ জানুয়ারি রোজারিওতেই মারিয়া সোলের বিবাহ সম্পন্ন হবে। তাঁর বর হুলিয়ান তুলি আরেয়ানো, যিনি ইন্টারমায়ামির অনূর্ধ্ব ১৯ দলের কোচ। কিন্তু, চিকিৎসকদের পরামর্শে বিয়ের বিষয়টি এখন তা স্থগিত করতে হয়েছে।

মারিয়া সোল মেসি একজন পেশাদার ডিজাইনার ও উদ্যোক্তা। তিনি নিজস্ব ব্যবসা পরিচালনা করেন এবং ভাই লিওনেল মেসির ব্যক্তিগত ও পেশাদার জীবনেও তিনি সবসময় যুক্ত ছিলেন। ব্যক্তিগত জীবন বিষয়ে তিনি সাধারণত গণমাধ্যমের দর্শন এড়াতে পছন্দ করেন।

দুর্ঘটনার পর থেকে মেসি পরিবার ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি ধন্যবাদ জানিয়েছেন এবং মারিয়া সোলের দ্রুত সুস্থতার জন্য সবাইকে দোয়া করার আহ্বান জানিয়েছেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo