1. [email protected] : Staff Reporter : Staff Reporter
সোমবার, ২২ জুন ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
গেজেটে ঘোষণা: এক বছরব্যাপী ‘নজরুল বর্ষ’ (২৫ মে–২৫ মে) জিয়াউল আহসানের দেহরক্ষী ইমরুল কায়েসের দাবি: ১৫০–২০০ জনকে হত্যা করতে দেখা ধর্ষণ ও ভ্রূণ নষ্টের অভিযোগ: বহিষ্কৃত শিবির নেতা জিসান ২ দিনের রিমান্ডে বগুড়ায় শিশু রিফাত হত্যা: পাঁচজনের মৃত্যুদণ্ড ধানমন্ডিতে ১০ তলা থেকে পড়ে গৃহকর্মীর মৃত্যু; পাউবো প্রকৌশলী দম্পতি দুই দিনের রিমান্ডে সিলেটের ডিসি মো. সারওয়ার আলমকে প্রত্যাহার, জনপ্রশাসনে সংযুক্ত দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে তরুণদের এগিয়ে আসার আহ্বান উজানের পাহাড়ি ঢলে ফুলে ফেঁপে উঠেছে তিস্তা নদী উত্তরের চার জেলায় স্বল্পমেয়াদী বন্যার শঙ্কা শিক্ষামন্ত্রী: বিশ্ববিদ্যালয় শুধু সনদ নয়, দক্ষ মানবসম্পদ গড়ার কেন্দ্র হতে হবে

কপিলমুনি কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীতে ধানের শীষ প্রার্থী বাপ্পী

  • আপডেটের সময় : রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫

খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের ধানের শীষ প্রার্থী ও জেলা বিএনপি’ারের ভারপ্রাপ্ত সদস্য সচিব এস এম মনিরুল হাসান বাপ্পী বলেছেন, খেলাধুলার চর্চা মূলত মাদকমুক্ত সমাজ গঠনের অন্যতম পথ। তিনি বলেন, খেলাধুলার মাধ্যমে আমাদের তরুণ সমাজকে মাঠে ফিরিয়ে আনতে হবে, যা দ্বারা শরীরি ও মানসিকভাবে সুস্থ জাতি গঠন সম্ভব। শুক্রবার বিকেলে পাইকগাছা উপজেলার কপিলমুনি সহচরী বিদ্যামন্দির স্কুল অ্যান্ড কলেজের মাঠে অনুষ্ঠিত কপিলমুনি কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন।

পাইকগাছা উপজেলার কপিলমুনি সিটি প্রেসক্লাবের আয়োজনে এ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন ক্লাবের সভাপতি মোঃ আমজাদ হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপি’র আহবায়ক ডাঃ আব্দুল মজিদ, জেলা বিএনপি’র সাবেক যুগ্ম আহবায়ক আশরাফুল আলম নান্নু, জেলা বিএনপি’র সদস্য শাহাদাৎ হোসেন ডাবলু, ফুলতলা উপজেলা বিএনপি’র আহবায়ক আবুল বাসার, জেলা বিএনপি’র সদস্য ওয়াহিদ হালিম ইমরান, পাইকগাছা পৌর বিএনপি’র সভাপতি আসলাম পারভেজ এবং যুক্তরাজ্য বিএনপি’র সহ-সভাপতি এম ডি বায়েজিত হোসেন বাচ্চু।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo