1. [email protected] : Staff Reporter : Staff Reporter
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
ওমরাহ করতে যাচ্ছিলো; প্রাইভেটকার দুর্ঘটনায় ফরিদপুরের মা-ছেলে-মেয়ে নিহত সংবাদিকতা নির্ধারণে নির্দিষ্ট কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কে সাংবাদিক, কে নয় তা নির্ধারণে স্বীকৃত কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী দু’এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বগুড়ায় পূর্ব শত্রুতায় সাবেক ছাত্রদল নেতা সাগরকে কুপিয়ে হত্যা ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর সাগর-রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন ১২৮ বার পেছালো সাতক্ষীরা-৪ এমপি গাজী নজরুলের বিরুদ্ধে চালকের ওপর হত্যাচেষ্টার মামলা সাগর–রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন জমা ১২৮ বার পেছাল দল থেকে বহিষ্কার হলে এমপি নজরুলের আসন শূন্য হবে: ইসি

হাথুরুসিংহের ‘চড় মারা’ প্রসঙ্গে যা বললেন নাসুম

  • আপডেটের সময় : সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪

২০২৩ ওয়ানডে বিশ্বকাপে ভরাডুবি হয় বাংলাদেশের। তবে দলের পারফরম্যান্স ছাপিয়ে আলোচনা হয় অন্য এক ইস্যু নিয়ে। গণমাধ্যমে চাউর হয় বিশ্বকাপ চলাকালীন স্পিনার নাসুম আহমেদকে চড় মেরেছিলেন তৎকালীন হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে!

তবে সে সময় বিষয়টি নিয়ে কোনো প্রতিক্রিয়া দেখায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ প্রসঙ্গে নিশ্চুপ ছিলেন নাসুমও। তবে অবশেষে বিষয়টি নিয়ে কথা বলেছেন এই টাইগার স্পিনার।

ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজকে নাসুম বলেন, ‘আমি এই বিষয়ে (শারীরিকভাবে লাঞ্ছিত) কিছুই বলতে চাই না। গত এক বছরে এই বিষয়ে আমি কারো সঙ্গে কথা বলিনি। আমি সবকিছু আল্লাহর হাতে ছেড়ে দিয়েছিলাম এবং তিনি আমাকে ফেরত দিয়েছেন। এক বছর পর আমি যেখানে ছিলাম (জাতীয় দলে) সেখানে ফিরে এসেছি।’

তিনি আরও বলেন, ‘এখন এটি আমাকে ধরে রাখতে হবে এবং আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব। অতীত আপনি জানেন, সারাদেশ জানে (যা ঘটেছে) এবং আমি এখন পর্যন্ত এই বিষয়ে একটি শব্দও বলিনি। আমি এ সম্পর্কে কথা বলতে চাই না।’

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo