1. [email protected] : Staff Reporter : Staff Reporter
রবিবার, ২১ জুন ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে তরুণদের এগিয়ে আসার আহ্বান উজানের পাহাড়ি ঢলে ফুলে ফেঁপে উঠেছে তিস্তা নদী উত্তরের চার জেলায় স্বল্পমেয়াদী বন্যার শঙ্কা শিক্ষামন্ত্রী: বিশ্ববিদ্যালয় শুধু সনদ নয়, দক্ষ মানবসম্পদ গড়ার কেন্দ্র হতে হবে ধানমন্ডিতে ১০ তলা থেকে পড়ে ৮ বছর বয়সী গৃহকর্মীর মৃত্যু পুলিশ ইউনিফর্মে বদল: জেলা-ইউনিটে গাঢ় নীল ও খাকি, মহানগরে লাইট অলিভ ধানমন্ডিতে ১০তলা ভবনের বারান্দা থেকে পড়ে ৮ বছরের গৃহকর্মীর মৃত্যু গুজব ও এআই-ভিত্তিক বিভ্রান্তি রোধে সরকার কঠোর হচ্ছে শিক্ষামন্ত্রী: সারাদেশে একযোগে অভিন্ন প্রশ্নপত্রে বোর্ড পরীক্ষা হবে সাবেক ডিবি এডিসি গোলাম সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে

অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনা করবে: সেনাপ্রধান

  • আপডেটের সময় : সোমবার, ৫ আগস্ট, ২০২৪

সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ জামান জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে বলেছেন, শেখ হাসিনা পদত্যাগ করেছেন। এখন সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে একটি অন্তর্বর্তী সরকার গঠন করে দেশ পরিচালনা করা হবে। সোমবার বিকাল ৪টায় ঢাকা ক্যান্টনমেন্ট থেকে দেয়া ভাষণে এসব কথা বলেন সেনাপ্রধান। তিনি বলেন, আমরা কথা দিচ্ছি সব হত্যার বিচার আমরা করবো। আপনারা আশাহত হবেন না। আপনাদের দাবি পূরণ করবো। দেশের শান্তিশৃঙ্খলা ফিরিয়ে আনবো। আপনারা দয়া করে সাহায্য করবেন। সব অরাজকতা ও সংঘর্ষ থেকে বিরত থাকবেন। প্রতিটি হত্যার বিচার হবে।

দেশের অনেক ক্ষতি হচ্ছে। আমি সমস্ত দায়িত্ব নিচ্ছি। সেনাপ্রধান বলেন, সেনাবাহিনী শান্তিশৃঙ্খলা বজায় রাখার কাজ করবে। আপনারা আমাদের সহায়তা করবেন। দেশ শান্ত হয়ে গেলে কারফিউ’র দরকার নেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক ড. আসিফ নজরুলকে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেয়ার অনুরোধ করেছেন বলে জানিয়েছেন সেনা প্রধান।
এর আগে তিনি বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে বৈঠক করেন। ওই বৈঠকে আওয়ামী লীগের পক্ষ থেকে কোনো নেতা ছিলেন না। বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান, জাতীয় পার্টির সিনিয়র নেতা আনিসুল ইসলাম মাহমুদ, মুজিবুল হক চুন্নু, গণসংহতির জোনায়েদ সাকী প্রমুখ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo