1. [email protected] : Staff Reporter : Staff Reporter
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১১:০১ অপরাহ্ন
সর্বশেষ খবরঃ
ওমরাহ করতে যাচ্ছিলো; প্রাইভেটকার দুর্ঘটনায় ফরিদপুরের মা-ছেলে-মেয়ে নিহত সংবাদিকতা নির্ধারণে নির্দিষ্ট কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কে সাংবাদিক, কে নয় তা নির্ধারণে স্বীকৃত কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী দু’এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বগুড়ায় পূর্ব শত্রুতায় সাবেক ছাত্রদল নেতা সাগরকে কুপিয়ে হত্যা ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর সাগর-রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন ১২৮ বার পেছালো সাতক্ষীরা-৪ এমপি গাজী নজরুলের বিরুদ্ধে চালকের ওপর হত্যাচেষ্টার মামলা সাগর–রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন জমা ১২৮ বার পেছাল দল থেকে বহিষ্কার হলে এমপি নজরুলের আসন শূন্য হবে: ইসি

নারায়ণগঞ্জে চলতি বছর নারীর প্রতি সহিংসতার ঘটনা ঘটেছে ৩৮৪টি

  • আপডেটের সময় : বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪

নারায়ণগঞ্জে নারীর প্রতি সহিংসতার ঘটনা বেড়েই চলেছে। বিশেষ করে ধর্ষণের ঘটনা বেড়েছে জেলায়। চলতি বছর জেলায় নারীর প্রতি সহিংসতার ৩৮৪ ঘটনার মধ্যে ১০২টি ধর্ষণের ঘটনা উল্লেখ করে এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ মহিলা পরিষদ নারায়ণগঞ্জ জেলা কমিটি।

বুধবার (৪ ডিসেম্বর) দুপুরে শহরের মিশনপাড়া এলাকায় অবস্থিত সংগঠনটির জেলা কার্যালয়ে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তারা।

বাংলাদেশ মহিলা পরিষদ জেলা সভাপতি রীনা আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রহিমা খাতুনের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে ছিলেন সাবেক সভাপতি আঞ্জুমান আরা আকসির, সহ-সভাপতি প্রীতি কণা দাস, কৃষ্ণা ঘোষ, লিগ্যাল এইড সম্পাদক জেসমিন আজিজ আলো, সহ-সাধারণ সম্পাদক শোভা সাহা, প্রোগ্রাম এক্সিকিউটিভ সুজাতা আফরোজ প্রমুখ।

সংবাদ সম্মেলনে চলতি বছরে নারী ও শিশুদের উপর হওয়া অপরাধের চিত্র তুলে ধরা হয়। তাদের দেয়া তথ্যমতে, চলতি বছরের নভেম্বর পর্যন্ত নারায়ণগঞ্জ জেলায় নারী ও শিশু নির্যাতনের ৩৮৬টি ঘটনা ঘটেছে। এর মধ্যে ১০২টি ধর্ষণ, ১৬টি শিশু বলাৎকার, ৩১টি হত্যা, ২৭টি আত্মহত্যা, ২৬টি যৌতুকের জন্য নির্যাতন, ৪১টি যৌন হয়রানী, ১৫টি শ্লীলতাহানি, ২৭টি অপহরণ, ৪৯টি শারীরিক ও মানসিক নির্যাতন, ১১টি সাইবার ক্রাইম এবং ৪৯টি উত্ত্যক্তকরণের ঘটনা রয়েছে।

গত বছর জেলায় ৩৮৪টি এবং ২০২২ সালে ৩০৭টি নারী ও শিশু নির্যাতন ঘটনা ঘটেছে।

রীনা আহমেদ বলেন, নারীর প্রতি সহিংসতা এখন আর তৃণমূলে আটকে নেই। শহরাঞ্চলেও অহরহ এসব ঘটছে। বিশেষ করে ধর্ষণ ও পর্নগ্রাফির ঘটনাগুলো লক্ষণীয়। তথ্যপ্রযুক্তি পৃথিবীকে হাতের মুঠোয় এনেছে একই সঙ্গে অনেককে বিপথগামীও করেছে। যার ফলে এসব বৃদ্ধি পাচ্ছে বলে আমরা মনে করছি।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo