1. [email protected] : Staff Reporter : Staff Reporter
রবিবার, ২১ জুন ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে তরুণদের এগিয়ে আসার আহ্বান উজানের পাহাড়ি ঢলে ফুলে ফেঁপে উঠেছে তিস্তা নদী উত্তরের চার জেলায় স্বল্পমেয়াদী বন্যার শঙ্কা শিক্ষামন্ত্রী: বিশ্ববিদ্যালয় শুধু সনদ নয়, দক্ষ মানবসম্পদ গড়ার কেন্দ্র হতে হবে ধানমন্ডিতে ১০ তলা থেকে পড়ে ৮ বছর বয়সী গৃহকর্মীর মৃত্যু পুলিশ ইউনিফর্মে বদল: জেলা-ইউনিটে গাঢ় নীল ও খাকি, মহানগরে লাইট অলিভ ধানমন্ডিতে ১০তলা ভবনের বারান্দা থেকে পড়ে ৮ বছরের গৃহকর্মীর মৃত্যু গুজব ও এআই-ভিত্তিক বিভ্রান্তি রোধে সরকার কঠোর হচ্ছে শিক্ষামন্ত্রী: সারাদেশে একযোগে অভিন্ন প্রশ্নপত্রে বোর্ড পরীক্ষা হবে সাবেক ডিবি এডিসি গোলাম সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে

এবার অধিনায়ক হয়ে ছক্কার রেকর্ড গড়লেন রোহিত

  • আপডেটের সময় : রবিবার, ৪ আগস্ট, ২০২৪

রোহিত শর্মা চলতি বছর প্রথমবারের মতো ওয়ানডে খেলতে নেমেছেন গতকাল (শুক্রবার)। এর আগে সবশেষ এই সংস্করণে ২০২৩ বিশ্বকাপের ফাইনালে খেলেছিলেন। ঘরের মাঠের বিশ্বকাপে ছক্কার অনেক রেকর্ডই নিজের করে নিয়েছেন তিনি। এবার অধিনায়ক হয়ে সবচেয়ে বেশি ছক্কা মারার কীর্তিও গড়লেন।

কলম্বোতে টাই হওয়া ম্যাচে ৪৭ বলে ৫৮ রানের ইনিংস খেলেছেন রোহিত। ভারতীয় ওপেনার ৭টি চারের সঙ্গে মেরেছেন ৩টি ছক্কা। লঙ্কানদের বিপক্ষে চলমান সিরিজের প্রথম ওয়ানডেতে সেই ইনিংস খেলার পথেই অইন মরগানকে ছাড়িয়ে গেছেন তিনি। অধিনায়ক হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ড এতদিন ছিল এই ইংলিশ ক্রিকেটারের। অবসরে চলে যাওয়া বাঁহাতি ব্যাটারের ১৯৮ ম্যাচে ছক্কা সংখ্যা ২৩৩। অধিনায়ক হয়ে রোহিত ১২৪ ম্যাচ খেলেই মেরেছেন ২৩৪ ছক্কা।

অধিনায়কের মুকুট পরে মাঠে নেমে আর একজন মাত্র ক্রিকেটার দুইশ ছক্কা মেরেছেন। ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির আন্তর্জাতিক ক্রিকেটে ছক্কা রয়েছে ২১১টি। তালিকায় চতুর্থ স্থানে ১৭১ ছক্কা নিয়ে আছেন অস্ট্রেলিয়ার রিকি পন্টিং। তার পেছনেই ১৭০টি ছক্কা মেরে অবস্থান করছেন কিউই ব্রেন্ডন ম্যাককালাম। আন্তর্জাতিক ক্রিকেটে আর কোন অধিনায়কের দেড়শ ছক্কা মারার নজির নেই।

তালিকায় প্রথম পাঁচজনের মধ্যে একমাত্র রোহিত এখনো অবসর নেননি। ছক্কা মারতে পটু ভারতীয় ওপেনার আরও এগিয়ে যাবেন নিশ্চিতভাবেই।

অবশ্য ছক্কার অন্য কয়েকটি রেকর্ডেও তার রাজত্ব দিন দিন পোক্ত করছেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ ছক্কার মালিক তিনি। টি-টোয়েন্টি ক্রিকেটেও এই রেকর্ডের মালিকানা বিশ্বকাপজয়ী অধিনায়কের দখলেই রয়েছে।  ওয়ানডেতেও পিছিয়ে নেই রোহিত, ছক্কার তালিকায় আছেন তৃতীয় স্থানে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo