1. [email protected] : Staff Reporter : Staff Reporter
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
নাসির ও তামিমার মামলার রায় ঘোষণার দিন—১০ জুন চীন বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে চায় জুনের মধ্যেই মাঠ থেকে সব সেনা প্রত্যাহার, ব্যারাকেই ফিরবে সদস্যরা নাসির-তামিমা মামলার রায় ঘোষণা ১০ জুন সরকারি বিভাগের ধীরগতি বিনিয়োগে প্রধান প্রতিবন্ধকতা: মির্জা ফখরুল মদনে শিশুধর্ষণ ও ন্যূনতম অন্তঃসত্ত্বা অভিযোগ: শিক্ষকে গৌরিপুর থেকে গ্রেপ্তার গরুর হাটে চাঁদাবাজি সহ্য করা হবে না: প্রতিমন্ত্রীর কড়া বার্তা এপ্রিল মাসে সড়ক, নৌ ও রেল দুর্ঘটনায় ৪৩৪ জনের মৃত্যু সেনাপ্রধানের মতে, দেশের ইতিহাসে এত সুন্দর নির্বাচন আগে হয়নি এনসিপির নুসরাত তাবাসসুম শপথ নিলেন ত্রয়োদশ সংসদে সংসদ সদস্য হিসেবে

রাত পোহালেই টেস্ট, এখনও অনিশ্চিত তামিম-তাসকিন

  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৩ জুন, ২০২৩

আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট শুরু হতে আর বাকি নেই একদিনও। আজ রাত পেরোলেই কাল সকালে সাদা পোশাকের লড়াইয়ে নামতে হবে টাইগার বাহিনীকে। তবে এখনও অনিশ্চিত টাইগার ওপেনার তামিম ইকবাল আর পেসার তাসকিন আহমেদের খেলা।

তবে তামিম খেলতে পারবেন কিনা সেটি নিয়ে আজই (সোমবার) অবশ্য চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে। মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ সংবাদ সম্মেলনে এমনটি জানিয়েছেন টাইগারদের কোচ হাথুরুসিংহে।

হাথুরু বলেন, ‌‘আমার মনে হয় সে (তামিম) অনুশীলন করতে যাচ্ছে। আমরা দেখবো সে কেমন অনুভব করে। একদিন আগেও অনুশীলন করেছে, তখন ব্যাটিং ও ফিল্ডিংয়ের সময় অস্বস্তি অনুভব করেছে তামিম। তাই আজ সে আবার অনুশীলন করবে এবং অনুশীলনের পর আবার তাকে পর্যবেক্ষণ করা হবে।’

তামিম বাদে শঙ্কা রয়েছে সদ্য ইনজুরি থেকে ফেরা তাসকিন আহমেদকে নিয়েও। তাসকিন বেশ ভালোভাবে অনুশীলন করেছেন তবে টেস্ট ম্যাচের অতিরিক্ত পরিশ্রম আর চাপ নিয়েই রয়েছে শঙ্কা।

ঢাকা এক্সপ্রেসকে নিয়ে হাথুরুসিংহে জানান, ‘তাসকিন আসলে ভালোভাবে অনুশীলন করেছে পুর্নবাসনের সময়টাতে। আমরা দেখেছি সে সেরা অবস্থায় আছে। আমরা তাকে খেলাতে চাইলে সে প্রস্তুত আছে। ওর এখন কোনো ইনজুরি নেই। বোলিংয়ের ওয়ার্কলোডটা এই সময়ে একটু চিন্তার বিষয়। তাকেও আমরা আজকের অনুশীলনের পর দেখব।’

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo